সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘বাথরুমে আটকে অত্যাচার করত বয়ফ্রেন্ড’

news-image

বিনোদন ডেস্ক : মুসাফির ছবির ‘ও সাকি সাকি’ গানের জন্য অভিনেত্রী কোয়েনা মিত্রকে বলিউড প্রেমীরা কোনোদিন ভোলেননি। কারণ, সেখানে একজন আইটেম ড্যান্সার হিসেবে দর্শকের মন কেড়ে নিয়েছিলেন কোয়েনা।

এ বছরের বিগ বস ১৩-এর প্রতিযোগীদের মধ্যে রয়েছেন বাঙালি এই নায়িকা। আর শো-এর শুরু থেকেই কোয়েনা বেশ চর্চিত। শুক্রবার রাতে তার ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা কথা বলার পরেই শুরু হয় জোর গুঞ্জন।

বিগ বসের ঘরে তাদের শোয়ের একটি অংশে কোয়েনাকে তার সঙ্গীদের সঙ্গে গল্প করতে দেখা যায়। ওই সঙ্গীদের একজন কোয়েনার প্রেমজীবন সম্পর্কে প্রশ্ন করে। ব্যক্তিগত জীবনে কোয়েনা কাউকে ডেটিং করছেন কিনা তাও জানতে চাওয়া হয়।

কোয়েনা মিত্র জানিয়েছেন, আপাতত কারো সঙ্গে ডেটিং করছেন না। তারপরেই তুরস্কে তার প্রাক্তন প্রেমিকের প্রসঙ্গ তোলেন কোয়েনা। প্রেমিকার উপর দখলদারি ফলানো ওই প্রাক্তন সঙ্গীর নাম অবশ্য প্রকাশ করেননি তিনি।

কোয়েনা মিত্র বলেন, মুম্বাইতে থাকার সময় একবার তার ওই প্রেমিক তাকে ঘরের মধ্যে বাথরুমে তালাবন্ধ করে অত্যাচার করতো। এছাড়া আমি যাতে বাহিরে কাজের জন্য বের হতে না পারি সেজন্য আমাকে আটকে রাখতো।

কোয়েনা মিত্র তার সঙ্গীদের সঙ্গে নিজের জীবনের এই অশান্ত সম্পর্কের কথা শেয়ার করেন এবং বলেন, তার প্রাক্তন প্রেমিক প্রায়শই জোর করত যাতে কোয়েনা তুরস্কে প্রেমিকের বাবা-মায়ের সঙ্গে দেখা করে। একবার যখন কোয়েনা তার প্রাক্তন প্রেমিককে জিজ্ঞাসা করেন যে, তারা বিয়ে করে তুরস্কে থাকার পরে তিনি কী করবেন? তখন ওই প্রাক্তন প্রেমিক কোয়েনাকে বলেন, তিনি যাতে তুরস্ক থেকে বের হতে না পারেন সে কারণে পাসপোর্টটি পুড়িয়ে দিবেন।

কোয়েনা মিত্র বলেন যে, প্রথমে রসিকতা হিসেবে ভাবলেও তিনি এই মন্তব্য শুনে ভয়ই পেয়ে যান। কয়েক বছর পরই তাদের সম্পর্ক ভেঙে যায় এবং কোয়েনা জানান যে, এই অভিজ্ঞতার পরে অন্ততপক্ষে তিন বছর ধরে কারো সঙ্গে ডেটিং করারও সাহস পাননি তিনি।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে