সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইকার্দি-নেইমারের গোলে বড় জয় পেল পিএসজি

news-image

স্পোর্টস ডেস্ক : মাউরো ইকার্দি ও নেইমারদের গোলে ফ্রেঞ্চ লিগ ওয়ানে অঁজিকে ৪-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে পিএসজি। এরই সঙ্গে লিগে শীর্ষস্থান মজবুত করেছে টমাস টুখেলের দল। দলের হয়ে অন্য দুই গোলদাতা হলেন পাবলো সারাবিয়া ও ইদ্রিসা গেয়ি।

১৩তম মিনিটে পিএসজিকে লিড এনে দেন সারাবিয়া। আন্দের এররেরার পাসে বল ডিফেন্ডারদের কাটিয়ে বাঁ পায়ের কোনাকুনি শটে গোলটি করেন স্প্যানিশ এই মিডফিল্ডার।

৩৭তম মিনিটে পিএসজির ব্যবধান বাড়ান ইকার্দি। নেইমারের পাসে কাটব্যাক করে বল পাঠান সারাবিয়া। আর সেখান থেকেই প্রথম ছোঁয়ায় জোরালো শটে বল ঠিকানায় পাঠান ইকার্দি। গত সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগে আর্জেন্টাইন ফরোয়ার্ডের একমাত্র গোলে গালাতাসাইয়ের মাঠে জিতেছিল প্যারিসের ক্লাবটি।

এদিকে নির্ধারিত সময়ের একেবারে শেষ মিনিটে গোল করেন নেইমার। এরিক মাক্সিম চুপো-মোটিংয়ের পাস ডি-বক্সে পেয়ে গোলরক্ষককে কাটিয়ে কোনাকুনি শটে ফাঁকা জালে বল পাঠান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। আসরে বিশ্বের সবচেয়ে দামি ফুটবলারের এটি চতুর্থ গোল।

লিগে ৯ ম্যাচে সাত জয়ে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পিএসজি।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে