শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

টাইগারকে অভিনন্দন জানালেন দিশা

news-image

বিনোদন ডেস্ক : মাত্র তিন দিনেই বক্স অফিস থেকে ১০০ কোটি রুপি তুলে নিয়েছে ঋত্বিক রোশন ও টাইগার শ্রফের সিনেমা ‘ওয়ার’। শুধু তাই নয়, একের পর এক নতুন রেকর্ড গড়েই চলেছে সিনেমাটি, প্রশংসাও পাচ্ছে বেশ।

‘ওয়ার’র সাফল্যে দারুণ খুশি টাইগারের প্রেমিকা ও অভিনেত্রী দিশা পাটানি। জনসম্মুখেই এই আনন্দটা প্রকাশ করেছেন তিনি। টাইগার তার ভক্তদের ধন্যবাদ জানিয়ে একটি ছবি পোস্ট করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। আর সেই ছবির নিচে দিশা কমেন্টের ঘরে লেখেন, ‘অভিনন্দন, নায়ক’। সঙ্গে চুমুর একটি ইমো যুক্ত করে দেন তিনি।

টাইগার ও দিশার সম্পর্কের বিষয়টি সবারই জানা। যদিও এখনো তারা আনুষ্ঠানিকভাবে বিষয়টি স্বীকার করেননি। তবে বিভিন্ন অনুষ্ঠান ও মুম্বাইয়ের নানা জায়গায় তাদের একসঙ্গে প্রায়ই দেখা যায়।

ঋত্বিক-টাইগার ছাড়াও ‘ওয়ার’ সিনেমায় অভিনয় করেছেন বাণী কাপুর, অনুপ্রিয়া গোয়েঙ্কা এবং আশুতোষ রানা। এই সিনেমার মধ্য দিয়ে প্রথমবার একসঙ্গে পর্দা ভাগ করে নিলেন ঋত্বিক রোশন ও টাইগার শ্রফ।

যশ রাজ ফিল্মসের ব্যানারে নির্মিত সিনেমাটি পরিচালনা করেছেন সিদ্ধার্থ আনন্দ। এটি মুক্তি পেয়েছে বুধবার (২ অক্টোবর)।

এ জাতীয় আরও খবর

নারী-শিশু নির্যাতন মামলায় এক মাসে হাইকোর্টের ১০ রায়

কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি

এলডিসি উত্তরণে বাংলাদেশের পাশে থাকবে ইইউ ও জি-৭৭

দুরেফিশান-শেহেরিয়ারের ‘দার-ই-নিজাত’ আসছে আগস্টে

নবম ব্যালন ডি’অরের দৌড়ে এগিয়ে মেসি

ফিলিস্তিনি কারাগার ঘিরে কুমির প্রকল্পের দাবি ঘিরে আলোচনা

সেরা ডুবুরি সাদিকের মৃত্যুতে তদন্ত কমিটি

চন্দনাইশে ত্রাণ বিতরণে ভেঙে পড়ল মঞ্চ

অনলাইন জুয়ায় সর্বস্বান্ত পরিবার, নিষিদ্ধের দাবি

বৃষ্টির প্রভাবে সবজির বাজারে ঊর্ধ্বগতি, মরিচ ২০০ টাকা

বন্যার্তদের পাশে সরকার, চলবে সহায়তা কার্যক্রম: স্বরাষ্ট্রমন্ত্রী

জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার দাবি