সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

পঞ্চম দিনে কঠিন পরীক্ষার সামনে দক্ষিণ আফ্রিকা

news-image

স্পোর্টস ডেস্ক : ভারতের বিপক্ষে বিশাখাপত্তম টেস্টের পঞ্চম দিনে কঠিন পরীক্ষার সামনে দাঁড়িয়ে দক্ষিণ আফ্রিকা। রান তাড়া করে জেতার চেষ্টা করবে নাকি ড্র? ম্যাচের যে পরিস্থিতি তাতে ফল যে কোন দিকে যাবে, এখনই বলে দেয়া যাচ্ছে না। তবে প্রোটিয়ারাই যে আপাতত ব্যাকফুটে আছে, চতুর্থ দিন শেষে এতটুকু বলে দেয়া যায়।

চতুর্থ ইনিংসে দক্ষিণ আফ্রিকার সামনে ৩৯৫ রানের বড় লক্ষ্য ছুড়ে দিয়েছে ভারত। শেষ বিকেলে ব্যাট করতে নেমে দাঁত কামড়ে উইকেটে পড়ে থাকতে চাইলেও প্রথম ইনিংসে সেঞ্চুরিয়ান ডিন এলগারকে হারিয়ে বসেছে প্রোটিয়ারা, ২ রান করে রবীন্দ্র জাদেজার বলে এলবিডব্লিউ হয়েছেন তিনি।

৯ ওভার খেলে সফরকারিরা দিন শেষ করেছে ১ উইকেটে ১১ রানে। জিততে হলে শেষদিনে আরও ৩৮৪ রান করতে হবে তাদের। হাতে আছে ৯টি উইকেট।

এর আগে রোহিত শর্মার টানা দ্বিতীয় সেঞ্চুরিতে ভর করে ৪ উইকেটে ৩২৪ রান তুলে ইনিংস ঘোষণা করে দেয় ভারত। রোহিত করেন ১২৭ রান। এছাড়া চেতেশ্বর পূজারা ৮১ আর রবীন্দ্র জাদেজার ব্যাট থেকে আসে ৪০ রান।

আর প্রথম ইনিংসে ৮ উইকেটে ৩৮৫ রান নিয়ে চর্তুথ দিন শুরু করা দক্ষিণ আফ্রিকা অলআউট হয় ৪৩১ রানে। সেঞ্চুরি করেন ডিন এলগার (১৬০) আর কুইন্টন ডি কক (১১১)।

ভারতের পক্ষে ১৪৫ রান খরচায় ৭টি উইকেট নেন অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে