সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আরও দুই তারকাকে কোচিং প্যানেলে নিল কেকেআর

news-image

স্পোর্টস ডেস্ক : আগেই নতুন মৌসুমে প্রধান কোচ হিসেবে নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ও তারকা ক্রিকেটার ব্রেন্ডন ম্যাককালামকে নিয়োগ দিয়েছে আইপিএলের অন্যতম সফল দল কলকাতা নাইট রাইডার্স। এবার তারা কোচিং পেলে নতুন করে নিলো আরো দুজনকে।

অস্ট্রেলিয়ার সাবেক ব্যাটসম্যান ডেভিড হাসি এবং নিউজিল্যান্ডের সাবেক পেসার কাইল মিলসকে কোচিং প্যানেলে নিয়েছে কেকেআর। দলের প্রধান পরামর্শক হিসেবে কাজ করবেন হাসি অন্যদিকে বোলিং কোচ হিসেবে যোগ দেবেন কাইল মিলস।

আইপিএলসহ বিশ্বের নানান ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলেছেন হাসি। কেকেআরেই হয়েই খেলেছেন তিন মৌসুম। এছাড়া কিংস এলেভেন পাঞ্জাব ও চেন্নাই সুপার কিংসের জার্সি গায়েও নেমেছেন তিনি। ফলে আইপিএলের ব্যাপারে যথেষ্ঠ জ্ঞান রয়েছে তার। বছর দুয়েক আগে অবসর নেয়ার আগে ২৫০টি কুড়ি ওভারের ম্যাচ খেলেছেন হাসি।

অন্যদিকে জাতীয় দলে যেমন ম্যাককালামের অধীনে দীর্ঘদিন খেলেছেন, তেমনি আইপিএলেও তার অধীনেই এবার কোচিং করাবেন কাইল মিলস। খেলোয়াড়ি জীবনে সীমিত ওভারের ক্রিকেটের জন্য বিশেষজ্ঞ ধরা হতো তাকে। নিউজিল্যান্ডের ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট সংগ্রাহক হিসেবেই ক্যারিয়ার শেষ করেছেন মিলস।

হাসি ও মিলসকে কোচিং প্যানেলে নিয়োগ দিয়ে উচ্ছ্বসিত কেকেআরের প্রধান নির্বাহী ও মহাপরিচালক ভেঙ্কি মাইশোর। তিনি বলেন, ‘নাইট রাইডার্স পরিবারের ডেভিড হাসি ও কাইল মিলসকে পেয়ে আমরা উচ্ছ্বসিত। তারা দুজনই ব্যক্তিগতভাবে দারুণ এবং দলে অনেক বেশি অভিজ্ঞতা বয়ে আনবেন। তারা কেকেআর একাডেমি এবং কেকেআরের হয়ে দারুণ কিছু করবে- এ ব্যাপারে আমরা আত্মবিশ্বাসী।’

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে