সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাকিবদের সামনে ফাইনালে উঠতে দুই সুযোগ

news-image

স্পোর্টস ডেস্ক : আগেই নিশ্চিত হয়েছিল কোন চার দল খেলবে প্লেঅফ, তবু অপেক্ষা ছিলো শেষপর্যন্ত পয়েন্ট টেবিলের অবস্থা দেখার। নিজেদের শেষ ম্যাচে ত্রিনবাগো নাইট রাইডার্স জিতে গেলে রদবদল আসতে পারতো পয়েন্ট টেবিলে। তা হয়নি। জয়ের ধারা অব্যাহত রেখেছে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স।

আর এতে লাভবান হয়েছে সাকিব আল হাসানের বার্বাডোজ ট্রাইডেন্টস। ত্রিনবাগোর আগেই নিজেদের ১০ ম্যাচ শেষ করে ফেলেছিল বার্বাডোজ। পাঁচ জয় ও এক পরিত্যক্ত ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে ছিল তারা। ত্রিনবাগো নিজেদের শেষ ম্যাচ জিতলে ১২ পয়েন্ট নিয়ে উঠে যেত দুই নম্বরে, বার্বাডোজ নেমে যেত তিনে।

শনিবার ভোরে গায়ানার কাছে ত্রিনবাগো হেরে যাওয়ায় হাসি ফুটেছে সাকিবের বার্বাডোজের মুখে। কারণ ফাইনালে খেলার টিকিট পেতে এখন তাদের সামনে রয়েছে দুইটি সুযোগ। মূলত প্লেঅফের নিয়মের কারণেই দুইটি সুযোগ পাচ্ছে শীর্ষস্থানে থাকা গায়ানা এবং দুইয়ে থাকা বার্বাডোজ।

এবারের সিপিএলের প্লেঅফ নিশ্চিত করা চার দল হলো যথাক্রমে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স, বার্বাডোজ ট্রাইডেন্টস, ত্রিনবাগো নাইট রাইডার্স এবং সেন্ট কিটস এন্ড নেভিস প্যাট্রিয়টস।

ফাইনালে ওঠার লড়াইয়ে প্রথম কোয়ালিফায়ারে লড়বে টেবিলের শীর্ষ দুই দল গায়ানা এবং বার্বাডোজ। এই ম্যাচের জয়ী দল সরাসরি চলে যাবে ফাইনালে, তবে বিদায় নেবে না পরাজিত দল। অন্যদিকে এলিমিনেটর ম্যাচে মুখোমুখি হবে ত্রিনবাগো ও সেন্ট কিটস। বাদ পড়বে এই ম্যাচের পরাজিত দল।

দ্বিতীয় ফাইনালিস্ট নির্ধারণের জন্য এলিমিনেটর ম্যাচের জয়ী দলকে আবার খেলতে হবে প্রথম কোয়ালিফায়ার ম্যাচে পরাজিত দলের বিপক্ষে। অর্থাৎ সাকিবের বার্বাডোজ যদি নিজেদের প্রথম কোয়ালিফায়ারে গায়ানার কাছে হেরেও যায়, তবু তাদের সামনে সুযোগ থাকবে দ্বিতীয় কোয়ালিফায়ার খেলে ফাইনাল ম্যাচ নিশ্চিত করার।

সিপিএল প্লেঅফের সূচি

এলিমিনেটর – সেন্ট কিটস বনাম ত্রিনবাগো (৬ অক্টোবর, রাত ৯.০০)
প্রথম কোয়ালিফায়ার – গায়ানা বনাম বার্বাডোজ (৬ অক্টোবর, দিবাগত রাত ১.৩০)
দ্বিতীয় কোয়ালিফায়ার – ৯ অক্টোবর, ভোর ৫.০০
ফাইনাল – ১৩ অক্টোবর রাত ৩.০০

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে