সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্যানেল দিতে পারেননি মৌসুমী

news-image

ইমরুল শাহেদ : শিল্পী সমিতির নির্বাচনে শেষ পর্যন্ত মৌসুমী প্যানেল দিতে পারেননি। যারা তাকে উৎসাহ দিয়ে নির্বাচনমুখী করেছেন, অদৃশ্য কারণে তারা মৌসুমীর পাশ থেকে সরে গেছেন। কথা ছিল তিনি ডিএ তায়েবকে নিয়ে প্যানেল দেবেন। পূর্বাহ্নে মৌসুমী বলেছিলেন, চমক দেওয়ার মতো কিছু থাকবে তার প্যানেলে। কিন্তু হয়ে গেল তার উল্টো। তার পেছনে যারা ছিলেন তারাই তাকে চমকে দিলেন। প্যানেলের জন্য তিনি ৩০টি মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন।

উৎসাহদাতারা পেছন থেকে সরে যাওয়ার কারণে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নিজের মনোনয়নপত্রটিই কেবল জমা দিয়েছেন। এ সময় তার চেহারায় ফুটে ওঠেছিল ক্লান্তি ভাব। কালো কামিজ এবং মাথায় স্কার্ফ পরা বিষন্ন মৌসুমী মনোনয়নপত্র জমা দেওয়ার পর গণমাধ্যমকে বলেন, ‘আমরা অনেক সদস্য মিলে একটি চমক দেয়ার মতো প্যানেল তৈরি করেছিলাম। কিন্তু আড়ালে থেকে একটি মহল এখানে বাধার দেয়াল তৈরি করেছে। সবাইকে নির্বাচন না করতে প্রভাবিত করেছে। এটার কোনও দরকার ছিল না। আমি যেহেতু নির্বাচন করব বলে কথা দিয়েছি তাই সরে যাইনি। আমার নির্বাচন করার কোনও ইচ্ছে ছিল না।

সবাই আমাকে নির্বাচন করার জন্য বলেছেন। সেকারণেই নির্বাচনে এসেছি।’ মনোনয়নপত্র জমা দিতে আসার আগে মৌসুমী তার পেছনে থাকা লোকদের ফোন করেছিলেন। কিন্তু সকলেরই ফোন বন্ধ পেয়েছেন। দু’একজন যাদের ফোনে পেয়েছেন, তারা মনোনয়নপত্র জমা দেওয়ার সময় তার সঙ্গে থাকবেন বললেও শেষ পর্যন্ত আসেননি। পরিস্থিতিগত অসহায়ত্ব নিয়ে মৌসুমী স্বামী ওমর সানিকে নিয়ে নির্বাচন কমিশনে আসেন।

মৌসুমী বলেন, ‘স্বতন্ত্রভাবে সভাপতি পদে মনোনয়নপত্র জমা দিলাম। কারণ, আমি এখন একা। যারা আমাকে সভাপতি করে প্যানেল তৈরিতে পরামর্শ, সাহস দিয়েছিলেন, তারা সরে গেছেন। নির্বাচনে আমার সঙ্গে কেউ নেই।’ ২৫ অক্টোবর শিল্পী সমিতির নির্বাচন এফডিসিতে অনুষ্ঠিত হবে। সভাপতি পদে প্রতিদ্বন্দ্বীতা করবেন মিশা সওদাগর ও মৌসুমী। উল্লেখ্য গত ২৪ মে সমিতির দুই বছরের মেয়াদ শেষ হয়ে গেছে।

সমিতির গঠনতন্ত্র ৮ অনুচ্ছেদের (চ) অনুযায়ী মেয়াদোত্তীর্ণ হওয়ার ৯০ দিন অর্থাৎ তিন মাসের মধ্যে নির্বাচন হওয়ার কথা। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, বিক্রিত ৬২টি মনোনয়নের মধ্যে জমা পড়েছে মাত্র ২৭টি।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে