সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

পরীমনি ছন্দের কবি

news-image

বিনোদন ডেস্ক : স্নিগ্ধ মেয়ে পরীমনি এখন ঢাকাই সিনেমার জনপ্রিয় মুখ। গিয়াস উদ্দিন সেলিমের ‘স্বপ্নজাল’ সিনেমায় অনবদ্য অভিনয় করে দর্শকদের মন জয় করে নিয়েছেন তিনি।

শুধু অভিনয়ই নয়, বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়ার আবেদনময়ী ছবি শেয়ার করতে দেখা যায় তাকে। আর তার প্রতিটা ছবির ক্যপশনেই কিছু না কিছু লেখা জুড়ে দেন এই নায়িকা।

প্রতিভাবান এই অভিনেত্রীর নতুন পরিচয় জানা গেলো এবার। পরীমনি একজন ছন্দের কবিও। হ্যাঁ, সিনেমায় নয়, বাস্তবেই তিনি এখন কবিতা লিখেন। আর সেটা ফেসবুকে ভক্তদের জন্য শেয়ার করেন।

পরীমনি তার ফেসবুক পেইজে একটি কবিতা পোস্ট করেন। পাঠকদের জন্য পরীমনির লিখা কবিতাটি হুবহু তুলে ধরা হলো।

এই আলো যেন কালো

মন মস্তিষ্ক যেথা সন্ধিক্ষণ,

বারেবার লয় পারাবার

হয় হেথা জন চিত্তচেরা রব। তব এই কি বিচক্ষণ!

চল পালাই বলে থামা

রগচাপা বক্ষে মালিশ চলা,

আবার জড়ায় হাহাকার

তবু শানিত অন্তর নেয় নাহি নিস্তার।

পাও কি প্রিয় যা চাও আজও!

ক্লান্ত করো সাদা চোখ

যা পেয়েছো তবে জয় ভাবো তারে

না পাওয়ায় করো ভোগ। যা আমার হয়নারে

যা আমি আসি ছেড়ে

লই না ধুলোভার

উল্লাস বলি তব

আমি উল্লাস বলি তারে

আমি উল্লাস বলি তারে…।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে