সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

হার দিয়ে শুরু বাংলাদেশের

news-image

স্পোর্টস ডেস্ক : কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ভারতের নারী ‘এ’ দলের বিপক্ষে হারলো বাংলাদেশ নারী ‘এ’ দল। টস জিতে ব্যাট করতে নেমে ১০৫ রান করে বাংলাদেশ। ভারত জয় পায় ৭৩ বল বাকি থাকতে। এতে ৮ উইকেটে হেরে গেছে বাংলাদেশ নারী ‘এ’ দল। এই জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ভারত এগিয়ে গেল ১-০ তে। বাকি দুই ম্যাচের একটি জিতলেই সিরিজ তাদের কব্জায়।

সর্বোচ্চ ১৭ রান করে আসে নিগার সুলতানা ও ফাহিমা খাতুনের ব্যাট থেকে। তারা ছাড়া দুই অঙ্কে গেছেন কেবল মুর্শিদা খাতুন ও ফারজানা হক। দুই জনই করেন ১০ করে। ভারতের দেবশ্রী দিব্যদর্শিনী ও টিপি কানওয়ার নেন তিনটি করে উইকেট। তনুশ্রী সরকার নেন দুটি।

বাংলাদেশের দেওয়া টার্গেটে ব্যাট করে নেমে নবম ওভারে এস মেঘানাকে হারায় ভারত। দুই অঙ্কে যাওয়ার আগেই দেবিকা বিদ্যাকে থামান শায়লা শারমিন। তৃতীয় উইকেটে তনুশ্রীর সঙ্গে পঞ্চাশ ছোঁয়া জুটিতে দলকে জয় এনে দেন নুজহাত পারভীন। এই ওপেনার ৬ চারে অপরাজিত থাকেন ৫১ রানে। দুই চারে ২৯ রান করেন তনুশ্রী।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে