শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সালমানের এক দিনের খাবারে কত টাকা লাগে?

news-image

বিনোদন ডেস্ক : বয়স এখন ৫৩ চলছে তবু তারুণ্যে টইটুম্বুর বলিউড সুপারস্টার সালমান খান। কারণ নিজের স্বাস্থ্যের ব্যাপারে অত্যন্ত সচেতন এই নায়ক। হাজারো ব্যস্ততার শরীরচর্চা বন্ধ রাখেন না, খাবার গ্রহণ করেন নিয়মের মধ্যে।

সালমানের প্রতিদিনের খাবারের নির্দিষ্ট তালিকা আছে। সেই অনুযায়ি খাবার খান তিনি? সারাদিন কী কী খান সালমান? একদিনে খাবারের জন্য কতটাকা খরচ করেন এই অভিনেতা ? তার এক দিনের খাবারের খরচে নাকি একটা ছোট পরিবার চলতে পারে!

জানা গেছে, তেল-ঝাল-মশলাদার খাবার, জাঙ্ক ফুড এড়িয়ে চলেন সালমান খান। সাল্লু ভাই রোজ ব্রেকফাস্টে খান মধু মিশিয়ে এক গ্লাস লেবু মেশানো পানি। সঙ্গে প্রোটিন ও কার্বোহাইড্রেট সমৃদ্ধ কোনও স্ন্যাক, চারটে ডিমের ওমলেট।

দুপুরে সপ্তাহে চারদিন শুধু ফল খেয়ে থাকেন সালমান খান। বাকি তিনদিন দুপরে দক্ষিণ ভারতীয় খাবার যেমন ধোসা, ইডলি খান তিনি। মাঝে মধ্যে দুপুরে শুধু সালাদ ও গ্রিলড ফিস খান।

আর রাতের বেলা সালমান চিকেন ও সালাদ খেয়ে থাকেন। তার এই খাবারের দাম শুনলে চোখ কপালে উঠবে। ভারতীয় এক গণমাধ্যমে খবর বেরিয়েছে দাবাং খানের প্রতিদিন খাবারের পেছনে প্রায় ৮০০০ টাকা ব্যয় হয়। একটা ছোট পরিবার একমাস চলতে পারে এই টাকায়।

এ জাতীয় আরও খবর

নারী-শিশু নির্যাতন মামলায় এক মাসে হাইকোর্টের ১০ রায়

কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি

এলডিসি উত্তরণে বাংলাদেশের পাশে থাকবে ইইউ ও জি-৭৭

দুরেফিশান-শেহেরিয়ারের ‘দার-ই-নিজাত’ আসছে আগস্টে

নবম ব্যালন ডি’অরের দৌড়ে এগিয়ে মেসি

ফিলিস্তিনি কারাগার ঘিরে কুমির প্রকল্পের দাবি ঘিরে আলোচনা

সেরা ডুবুরি সাদিকের মৃত্যুতে তদন্ত কমিটি

চন্দনাইশে ত্রাণ বিতরণে ভেঙে পড়ল মঞ্চ

অনলাইন জুয়ায় সর্বস্বান্ত পরিবার, নিষিদ্ধের দাবি

বৃষ্টির প্রভাবে সবজির বাজারে ঊর্ধ্বগতি, মরিচ ২০০ টাকা

বন্যার্তদের পাশে সরকার, চলবে সহায়তা কার্যক্রম: স্বরাষ্ট্রমন্ত্রী

জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার দাবি