সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশের দুর্দান্ত জয়

news-image

স্পোর্টস ডেস্ক : টানা দুই প্রীতি ম্যাচে ভুটানকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। ঘরের মাঠে প্রথম ম্যাচে চার গোলের পর আজ বৃহস্পতিবার দ্বিতীয় ম্যাচে দুই গোলের ব্যবধানে ভুটানকে হারান জামাল ভূঁইয়ারা।

ম্যাচে বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন ইয়াসীন খান।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় ম্যাচটি শুরু হয়। ম্যাচ শুরু হওয়ার ২২ মিনিটেই এগিয়ে যায় বাংলাদেশ। ইয়াসীন খানের গোলে উল্লাসে মেতে ওঠে বাংলাদেশ শিবির। প্রথমার্ধে ১-০ গোলের ব্যবধান নিয়ে বিরতিতে যায় দুই দল।

বিরতি থেকে ফিরে গোলের দেখা পাচ্ছিল না কোনো দলই। ৬৬ মিনিটের সময় আবার বাংলাদেশের ত্রাতা হয়ে আসেন ইয়াসীন। তার জোড়া গোলেই শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়েন লাল সবুজের প্রতিনিধিরা।

আগের ম্যাচে গোল উৎসব করলেও এই ম্যাচে পারেননি জামাল ভূঁইয়ারা। ১০ অক্টোবর কাতারের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। শক্তিশালী কাতারের মুখোমুখি হওয়ার আগে ভুটানকে হারিয়ে প্রস্তুতি ভালোভাবেই সেরেছেন জেমি ডের শিষ্যরা।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে