সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আখাউড়ায় শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে যুবক আটক

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে এক বখাটে যুবককে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। আটককৃত যুবক নেত্রকোণা জেলার বারহাট্টা উপজেলা জিথান গ্রামের আব্দুর জব্বার মিয়ার ছেলে। পুলিশ জানায়, বুধবার (২ অক্টোবর) বিকেলে উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের বড় গাঙ্গাইল গ্রামের অহিদ মিয়ার ৪ বছরের শিশু কন্যা বাড়ির আঙ্গিনায় খেলা করছিল। এসময় বাড়ির কাজের লোক হাকিম তাকে একা পেয়ে কৌশলে ডেকে নিয়ে গোয়ালঘরে জোরপূর্বক শিশুটিকে যৌন নিপীড়ন করে। এসময় শিশুর চিৎকারে বাড়ির লোকজন ওই বখাটে যুবককে আটক করে। পরে এলাকাবাসী তাকে আখাউড়া থানা পুলিশে সোর্পদ করে। যৌন নিপীড়নের শিকার শিশুর মা রানু বেগম বলেন, আব্দুল হাকিম দীর্ঘদিন যাবত আমাদের বাড়িতে কাজ করেন। এতো বিশ্বস্ততার মাঝে সে এরকম অনৈতিক কাজ ঘটাবে কখনও ভাবিনি।

আখাউড়া থানার ওসি রসুল আহম্মদ নিজামী বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, এ ধরণের অপরাধ রোধে আমাদের সচেতনতা প্রয়োজন। মানসিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন আনা দরকার।
এঘটনায় শিশুর মা বাদি হয়ে নারী ও শিশু নির্যাতন আইন মামলা দায়ের করেন। ওই বখাটে যুবককে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে