সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

দারুণ খবর জানালেন নুসরাত ফারিয়া

news-image

বিনোদন প্রতিবেদক : জনপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়া। সম্প্রতি তিনি দিলেন দারুণ এক খবর। বললেন, আবারও নিজের কন্ঠে নতুন গান নিয়ে আসছেন এই নায়িকা।

এর আগে, ২০১৮’র মাঝামাঝি সময়ে তার গাওয়া প্রথম গান ‘পটাকা’ দিয়ে বেশ আলোচনায় এসেছিলেন নুসরাত ফারিয়া। ওইসময় গানটি গেয়ে বেশ সমালোচিতও হয়েছিলেন তিনি। এতে লাইকের চেয়ে বেশি ডিজলাইকও গুনতে হয়েছে গায়িকাকে।

তবে এবার পুরোপুরি ভিন্নধর্মী গান গেয়ে আলোচনায় আসতে চান নুসরাত ফারিয়া। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার সঙ্গে আলাপকালে এমন খবর দেন গায়িকা-নায়িকা নিজেই।

তিনি জানান, আগের গান পটাকা’র সুর-সঙ্গীতায়োজন প্রীতম করলেও এবারে থাকবে বাড়তি চমক। তবে এবারের গানটি কে করছেন? তা এখনই গণমাধ্যমকে জানাতে চান না ফারিয়া। তিনি বলেন, এখনই বলতে চাইনা, এটা সারপ্রাইজ হিসেবে থাক।

আর নতুন গানের নাম কি ‘পটাকা ২’ হবে? এমন প্রশ্নে ফারিয়া বলেন, না! এটা একেবারেই নতুন ধাঁচের গান, নতুন নামেই আসবে। মূলত তারুণ্য প্রধান গান হবে এটি। অনেক বড় ধামাকা থাকবে এই গানে! তবে এখনই এর বেশি কিছু বলতে চাই না। ডিসেম্বরে গান রিলিজের আগেই সবকিছু গণমাধ্যমের কাছে জানাবো।

এদিকে, ফারিয়া এখন ব্যস্ত ভারতে। সেখানে সিনেমার শুটিং করছেন তিনি। বর্তমানে ভারতে হচ্ছে তার অভিনীত নতুন ছবি ‘ভয়’র শুটিং।

জানা গেছে, ১৯ সেপ্টেম্বর থেকে নুসরাত ছবিটির শুটিং শুরু করেছেন। এরইমধ্যে এর ৩০ শতাংশ কাজ শেষ হয়েছে। আর এর গল্প হবে সম্পূর্ণ থ্রিলারধর্মী।

প্রসঙ্গত, ভারতের বিহারের রাচিতে বর্তমানে ‘ভয়’ ছবির শুটিং করছেন নায়িকা ফারিয়া। ইকো এন্টারটেইনমেন্ট প্রযোজিত এই ছবিটি পরিচালনা করছেন রাজা চন্দ এবং এতে নুসরাত ফারিয়ার নায়ক অঙ্কুশ হাজরা।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে