,

এবারের বিপিএলে আইপিএলের মতো অত্যাধুনিক প্রযুক্তি থাকছে

news-image

স্পোর্টস ডেস্ক : আইপিএলের মতো অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে আসছে বিপিএলও। সামনের আসর থেকেই ঘরোয়া এই টুর্নামেন্টে আধুনিক সব প্রযুক্তি ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সামনের বিপিএলে উঁচুমানের সব যন্ত্রাদি ব্যবহার করা হবে। এর মধ্যে রয়েছে আধুনিক স্ট্যাম্প ক্যামেরা, স্পাইডার ক্যাম, ড্রোনের মতো প্রযুক্তি। মূলত টেলিভিশন সম্প্রচারের মান বাড়াতেই এমন উদ্যোগ নিচ্ছে বিসিবি।

এবারই প্রথমবারের মতো বিপিএলে ব্যবহৃত হবে ড্রোন ক্যামেরা। আইপিএল, বিগ ব্যাশ লিগের মতো টুর্নামেন্টে যে স্পাইডার ক্যাম ব্যবহার হয়, সেটিও থাকছে বিপিএলে।

পুরো মাঠ কভারের জন্য ৩৫টি ক্যামেরা থাকবে। এর মধ্যে ১৮টি চলবে ক্যামেরাম্যানের সাহায্যে যা কিনা ৩৬০ ডিগ্রি ভিউ দেবে। পুরো ভেন্যুই থাকবে ক্যামেরার আওতাধীন।

বড় পরিবর্তনের মধ্যে থাকছে দ্বিমুখী স্ট্যাম্প ক্যামেরা। বিপিএলের ইতিহাসে এবারই প্রথম এমন ক্যামেরা ব্যবহার হবে। স্ট্যাম্পের মধ্যে সামনে এবং পেছনের ক্যামেরা থাকবে যাতে করে ক্রিজের কোনোকিছুই মিস না হয়ে যায়।

তাছাড়া প্রথমবারের মতো ব্যবহার হবে জিং বেইল লাইটিং পদ্ধতি, যে পদ্ধতিতে বল স্ট্যাম্পে লাগলেই লাইট জ্বলে ওঠবে। ডিআরএসের সিদ্ধান্তের জন্য দুটো আলট্রামোশন ক্যামেরা থাকবে। থাকবে হক আই প্রযুক্তি।

এ জাতীয় আরও খবর

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক

গুলশানের মিছিলে গ্রেপ্তার ৯ জন কারাগারে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১