,

রোমানা ও নিগার সুযোগ পেলেন বিগ ব্যাশে

news-image

স্পোর্টস ডেস্ক : মেয়েদের বিগ ব্যাশ অনুষ্ঠিত হতে যাচ্ছে অস্ট্রেলিয়ায়। আর সেখানেই সুযোগ পেয়েছে বাংলাদেশের দুই ক্রিকেটার রুমানা আহমেদ ও নিগার সুলতানা জ্যোতি।
অলরাউন্ডার রুমানা ডাক পেয়েছেন হোবার্ট হারিকেনসে। অপরদিকে মেলবোর্ন স্টারসের হয়ে উইকেটকিপার হিসেবে দায়িত্ব পালন করবেন নিগার সুলতানা।

আগামী ৬ অক্টোবর অস্ট্রেলিয়ার উদ্দেশে দেশ ছেড়বেন তারা। এর আগে অবশ্য আইসিসির ডেভেলপমেন্ট প্রোগ্রামের অংশ হিসেবে বিগ ব্যাশে ডাক পেয়েছিলেন রুমানা। ২০১৭ সালে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ককে দলে নেয় ব্রিসবেন হিট।

আর অফস্পিনার খাদিজাতুল কুবরাকে নেয় মেলবোর্ন স্টারস। তবে সেবার ম্যাচ খেলার সুযোগ হয়নি কারোরই।
এবার রুমানা ও নিগার ম্যাচ খেলার ব্যাপারে নিশ্চয়তা পেয়েছেন। আগামী ১৮ অক্টোবর শুরু হবে মেয়েদের বিগ ব্যাশের পঞ্চম আসর। চলবে ৮ ডিসেম্বর পর্যন্ত। বাংলাদেশ জাতীয় দলের ব্যস্ত সূচি থাকায় খুব বেশিদিন বিগ ব্যাশে থাকার সুযোগ পাবেন না রুমানা ও নিগার।

অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি খেলতে যাওয়ার আগে রুমানা ও নিগার ওয়ানডে ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন ভারত ‘এ’ দলের সঙ্গে। এক ম্যাচের জন্য তারা অন্তর্ভুক্ত হয়েছেন বাংলাদেশ ‘এ’ দলে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগামী ৪ অক্টোবর হবে সিরিজের প্রথম ওয়ানডে। পরের দুটি ম্যাচ ৬ ও ৮ অক্টোবর একই মাঠে।

এ জাতীয় আরও খবর

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক

গুলশানের মিছিলে গ্রেপ্তার ৯ জন কারাগারে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১