,

প্রথমবারের মতো বিগ ব্যাশে ডি ভিলিয়ার্স

news-image

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টুয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশে প্রথমবারের মতো নাম লিখিয়েছেন এবি ডি’ভিলিয়ার্স। সেখানে ব্রিসবেন হিটের হয়ে খেলবেন তিনি। মঙ্গলবার সাউথ আফ্রিকার তারকার নাম লেখানোটাকে ‘বিগ ব্যাশে বোমসেল’ বা (আকস্মিক বিস্ময়) বলে উল্লেখ করেছে টুর্নামেন্ট কর্তৃপক্ষ।

এরআগে নিজ দেশের টি-টুয়েন্টি লিগ, বিপিএল, আইপিএল, সিপিএল ও পিএসএলে খেললেও এই প্রথমবার অস্ট্রেলিয়ার লিগে দেখা যাবে এবিকে।

মঙ্গলবার ডি’ভিলিয়ার্সের নাম ঘোষণার পর তার ব্রিসবেন জানিয়েছে, ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হতে যাওয়া আট দলের টুর্নামেন্টের দ্বিতীয় ভাগে যোগ দেবেন প্রোটিয়া সাবেক সুপারস্টার। আর ‍টুর্নামেন্ট কর্তৃপক্ষ বলছে, ‘বিগ ব্যাশের ইতিহাসে সর্বোচ্চ খেলোয়াড় সই’

এদিকে ডি’ভিলিয়ার্সের সঙ্গে কাজ করতে পারায় ‘মহাখুশি’ ব্রিসবেন কোচ ড্যারেন লেহম্যান। অস্ট্রেলিয়ার সাবেক এই কোচ এই সুযোগকে ‘ওভার দ্য মুন’ হিসেবে অ্যাখ্যায়িত করেছেন।

লেহম্যান বলেছেন, ‘বিশ্বমানের খেলোয়াড়েরা প্রতিদিন আসে না এবং বিবিএলে এবির মতো বিখ্যাত এবং দক্ষ একজন খেলোয়াড় পাওয়া কেবল ব্রিসবেন হিটের জন্য নয়, সবার জন্যই দুর্দান্ত ব্যাপার। তিনি একজন ৩৬০ ডিগ্রি প্লেয়ার, দুর্দান্ত দক্ষতা, অসামান্য টেম্পারামেন্ট এবং অন্তর্দৃষ্টি সম্পন্ন নেতা।’

২০১৮তে অবসরে যাওয়ার আগে ১৪ বছরের ক্যারিয়ারে সাউথ আফ্রিকার হয়ে ১১৪ টেস্ট, ২২৮ ওয়ানডে এবং ৭৮টি টি-টুয়েন্টি ম্যাচ খেলেছেন ডি’ভিলিয়ার্স।

বিবিএলে যোগ দিয়ে এবি বলেছেন, ‘আমি যে ধরণের ব্র্যান্ডের সাথে যুক্ত হতে চাই বিবিএল তেমনটাই। এটা (অস্ট্রেলিয়া) খুবই একটা সুন্দর ক্রিকেট ক্ষেত্র। সেখানকার উইকেট দুর্দান্ত এবং খেলার মানও অনেক উঁচু।’

এ জাতীয় আরও খবর

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক

গুলশানের মিছিলে গ্রেপ্তার ৯ জন কারাগারে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১