সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্যবসায়ীকে বিয়ে করছেন অপু!

news-image

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাসকে নিয়ে আলোচনা যেন শেষ হচ্ছে না। ধর্মান্তর হওয়ার বিষয়ে কথা বলে সম্প্রতি ভক্তদের তোপের মুখে পড়েন অপু। কিন্তু এরপরেই এ নায়িকার বিয়ে নিয়ে জোর গুঞ্জন উঠে মিডিয়া পাড়ায়। আবারো বিয়ে করতে চলছেন এ অভিনেত্রী। পারিবারিক ভাবে এ বিষয়ে আলোচনা চলছে।

অপু বিশ্বাস নির্মাতা দেবাশীষ বিশ্বাস পরিচালিত শ্বশুর বাড়ি জিন্দাবাদ নামের একটি ছবিতে অভিনয় করছেন। এ ছবিতে অপুর বিপরীতে অভিনয় করছেন বাপ্পী চৌধুরী। ছবিটিতে এই দুই তারকা যুক্ত হবার পর থেকে বেশ কয়েকবার তাদের প্রেমের গুঞ্জন উঠে। সম্প্রতি বিয়ের বিষয়ে কথা বললেও চলচ্চিত্রাঙ্গনের অনেকেই মনে করছেন বাপ্পীর সঙ্গেই হয়তো ঘর বাঁধতে চলছেন ঢালিউড কুইন।

কিন্তু না, এবার কোনো নায়ক বা চলচ্চিত্রের সঙ্গে যুক্ত এমন কাউকেই বিয়ে করছেন না অপু। তিনি বলেন, পারিবারিকভাবে বিয়ের কথাবার্তা এগুচ্ছে। পাত্র মিডিয়ার কেউ নন, তিনি একজন ব্যবসায়ী। যেহেতু প্রাথমিক কথাবার্তা হচ্ছে চূড়ান্ত হলেই সবাইকে জানাবো।

এর আগে অপু বিশ্বাস ও শাকিব খান গোপনে বিয়ে করেন। ২০১৭ সালে তাদের বিয়ের খবর ফাঁস হওয়ার পর তাদের সম্পর্কে ফাটল ধরে। শেষ পর্যন্ত বিচ্ছেদের মাধ্যমে শাকিব-অপুর সংসার ভেঙে যায়। সাবেক এ দম্পতির সংসারে রয়েছে পুত্র সন্তান আব্রাম খান জয়। বর্তমানে জয় মায়ের কাছেই থাকছেন।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে