সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বন্যাবিধ্বস্ত রাস্তায় ফটোশ্যুট, সমালোচনার ঝড়!

news-image

বিনোদন ডেস্ক : তিনদিনের টানা বৃষ্টিতে ভেসে গেছে ভারতের বিহারের রাজধানী পাটনার বহু বাড়িঘর, দোখানপাট, এমনকি হাসপাতালও। প্রায় বুক সমান পানি বহু এলাকায়। ফলে সপ্তাহান্তে শহরের জনজীবন কার্যত অবরুদ্ধ হয়ে যায়।

জাতীয় বিপর্যয় প্রতিরক্ষা বাহিনীর তিনটি দল পাটনায় উদ্ধারকাজ চালাচ্ছে। মঙ্গলবার পর্যন্ত সেখানে স্কুলও বন্ধ। এই পরিস্থিতির মধ্যেই পাটনার রাস্তায় এক তরুণীর ফটোশ্যুট, যা নিয়ে আলোচনা-সমালোচনার ঝড় বইছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

তরুণীর নাম অদিতি সিংহ। ‘ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজি’র ছাত্রী অদিতির ওই বৃষ্টিনিমগ্ন পাটনায় তোলা ছবি ভাইরাল হয়ে গেছে।

ইনস্টাগ্রাম ও ফেসবুকে ছবিগুলো শেয়ার করেছেন ফটোগ্রাফার সৌরভ অনুজ। ওই ছবির সিরিজের নাম ‘মারমেইড ইন ডিজাস্টার’ (Mermaid in disaster)। লাল পোশাকে মৎস্যকন্যার ভূমিকায় অদিতি। সৌরভ অবশ্য জানিয়ে দেন, এই ছবির উদ্দেশ্য কেবল পাটনার বন্যা বিপর্যয়কে তুলে ধরা।

তিনি ফেসবুকে লেখেন, “ফোটোশ্যুট কেবল পাটনার বর্তমান পরিস্থিতিকে তুলে ধরবার জন্য করা হয়েছে। কেউ এটাকে ভুল ভাবে নেবেন না।”

ইনস্টাগ্রামে ওই ফটোশ্যুট ১০,০০০ লাইক পেয়েছে। পাশাপাশি পেয়েছে মিশ্র প্রতিক্রিয়া। অনেকেই দাবি করেন, এখানে বন্যাকে কেবল পটভূমি হিসেবে ব্যবহার করে তাকে রোম্যান্টিকভাবে তুলে ধরার চেষ্টা করা হয়েছে নিজেদের স্বার্থে। সূত্র: এনডিটিভি

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে