,

ভুটানের জালে বাংলাদেশর চার গোল

news-image

২০১৬ সালে থিম্পুতে হারের পর বাংলাদেশের ফুটবলে আলোচিত এক নাম ছিল ভুটান। ফুটবলে হার-জিত স্বাভাবিক ঘটনা হলেও ওই হারে যেন বাংলাদেশের ফুটবলের জাত-কুলমান সবই চলে গিয়েছিল। একটি ম্যাচের হারের পর ফুটবলে নেমে আসে সব হারানোর বেদনা।

সেই হারের প্রতিশোধ বাংলাদেশ নিয়েছিল গত বছর ঢাকায় সাফ চ্যাম্পিয়নশিপের গ্রুপ ম্যাচে। তবে এক সময় ভুটানকে যে বাংলাদেশ গুনেগুনে গোল দিতো, সেই দিনগুলো যেন ফিরিয়ে আনলেন লাল-সবুজ জার্সিধারী ফুটবলাররা। আজ (রোববার) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ফিফা ফ্রেন্ডলি ম্যাচে ভুটানকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে জামাল ভূঁইয়ারা।

প্রথমার্ধে ২-০ গোলে এগিয়েছিল বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে ভুটান এক গোল দিয়ে হজম করে আরো দুইটি। দুই দেশের দ্বিতীয় ফ্রেন্ডলি ম্যাচটি অনুষ্ঠিত হবে ৩ অক্টোবর।১২ মিনিটে ডান দিক থেকে জামাল ভূঁইয়ার ক্রসে জীবনের হেড কাঁপিয়ে দেয় ভুটানের জাল। জীবনই ৩৯ মিনিটে ডান দিক থেকে ইব্রাহিমের ক্রসে চলন্ত বলে দর্শণীয় সাইডভলিতে ব্যবধান দ্বিগুন করেন।

দ্বিতীয়ার্ধের খেলা শুরুর পাঁচ মিনিটের মধ্যেই গোল করে ব্যবধান কমায় ভুটান। শেরিং দর্জির ফ্রিকিক বক্সে পড়লে ঠিকমতো ক্লিয়ার করতে ব্যর্থ হন বাংলাদেশের ডিফেন্ডাররা। সুযোগ সন্ধানী দর্জি খুব কাছ থেকে বল পাঠন জালে।

৬২ মিনিটে বদলি রবিউল হাসানের শট ভুটানের গোলরক্ষক জাম্ফেল দুর্দান্তভাবে ফিস্ট করে বাইরে গোল বঞ্চিত হয় বাংলাদেশ। ৭০ মিনিটে বিপলু আহমেদ বক্স থেকে কোনাকুনি যে শট নেন তা বাইরে চলে যায় দ্বিতীয় পোস্ট ঘেঁষে।

বিশ্বকাপ বাছাই দ্বিতীয় পর্বে বাংলাদেশ কাতারের মুখোমুখি হবে ১০ অক্টোবর, ঢাকায়। এরপর ১৫ অক্টোবর কলকাতায় ম্যাচ রয়েছে ভারতের বিরুদ্ধে। বিশ্বকাপ বাছাইয়ের দুই ম্যাচের আগে ভুটানের বিরুদ্ধে এই জয় নিশ্চিত বাংলাদেশের ফুটবলারদের আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে।

বাংলাদেশ দল
আশরাফুল ইসলাম রানা, বিশ্বনাথ ঘোষ, রহমত মিয়া, ইয়াসিন খান, রিয়াদুল হাসান, জামাল ভূঁইয়া, বিপলু আহমেদ, সোহেল রানা, মোহাম্মদ ইব্রাহিম (রবিউল), সাদ উদ্দিন ও নাবিব নেওয়াজ জীবন(সুফিল)।

এ জাতীয় আরও খবর

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক

গুলশানের মিছিলে গ্রেপ্তার ৯ জন কারাগারে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১