,

এবার ভারতের কাছে হেরে শিরোপা হারালো বাংলাদেশের কিশোররা

news-image

টানা দ্বিতীয়বার সাফ অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠে বাংলাদেশ। গতবারের ব্যর্থতা ভুলে স্বপ্ন ছিল শিরোপা ঘরে তোলার। কিন্তু শেষ পর্যন্ত পারল না বাংলাদেশের কিশোররা। ভারতের কাছে হেরে স্বপ্নভঙ্গ হলো বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ দলের।

আজ রোববার নেপালের কাঠমান্ডুর এপিএফ স্টেডিয়ামে ম্যাচটিতে বাংলাদেশকে ২-১ গোলে হারিয়েছে ভারত। প্রথমার্ধে লাল কার্ড দেখা মূল দুই ফরোয়ার্ডকে হারিয়ে শেষ পর্যন্ত ৯ জনের দল নিয়ে রক্ষণ ধরে রাখতে পারেনি লাল-সবুজের দল।

এদিন ম্যাচের দ্বিতীয় মিনিটে প্রথমে ভারতকে এগিয়ে নেন বিক্রম। বাংলাদেশের ডি-বক্স ফাঁকায় পেয়ে সহজেই বল জালে ঠেলে দেন তিনি। দলকে এগিয়ে নেওয়ার পরের মিনিটে ফাউল করে হলুদ কার্ড দেখেন তিনি।

২৩ মিনিটে বল দখলে নিতে ফাউল করেন ভারতীয় ফুটবলার। মেজাজ ঠিক রাখতে পারেননি বাংলাদেশি তারকা ফাহিম হোসেন। মুহূর্তের মধ্যে দুই দলের মধ্যে হাতাহাতি শুরু হয়। পরিস্থিতি সামলে ফাহিম ও প্রতিপক্ষ দলের সদস্য জুরকিরাতকে লাল কার্ড দেখান রেফারি।

৪০ মিনিটে বাংলাদেশকে সমতায় ফেরান ইয়াসিন। দলকে এগিয়ে দেওয়ার পরমুহূর্তে জার্সি খুলে ফেলায় লাল কার্ড দেখেন তিনি। এর মধ্যে ৩১ মিনিটে হলুদ কার্ড দেখেন বাংলাদেশের মোহাম্মদ তানভীর হোসেন। বিরতির আগে কোনো দলই আর গোলের দেখা পায়নি। প্রথমার্ধ শেষ হয় ১-১ গোলে।

দুই লাল কার্ডে ৯ জনের দলে পরিণত হয় বাংলাদেশ। ৯ জনের দল নিয়েও বিরতির পর বেশ লড়াই করেছিল তানভীররা। নিজেদের রক্ষণ ধরে রেখে প্রতিপক্ষ শিবিরে বেশ কয়েকবার আক্রমণ করে। কিন্তু দুজনকে হারিয়ে শেষ পর্যন্ত পেরে ওঠেনি বাংলাদেশ। নির্ধারিত সময় ড্রতে শেষ হলেও যোগ করা সময়ে গোল করে ভারতকে জয় উপহার দেন রবি। ফলে শিরোপা মঞ্চ থেকে খালি হাতেই ফিরতে হলো বাংলাদেশকে।

গ্রুপ পর্বে ভারত-বাংলাদেশ দুই দলই শ্রীলঙ্কার বিপক্ষে ৩-০ গোলে জিতেছিল। আর মুখোমুখি লড়াইয়ে গোলশূন্য ড্র করেছিল দুদল। এরপর শুক্রবার সেমিফাইনালে ভুটানকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে আসরের ফাইনালে জায়গা করে নেয় বাংলাদেশ। আর মালদ্বীপকে ৪-০ গোলে হারিয়ে ফাইনালের টিকেট পায় ভারত।

এ জাতীয় আরও খবর

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক

গুলশানের মিছিলে গ্রেপ্তার ৯ জন কারাগারে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১