শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশের ছবিতে বলিউডের পূজা চোপড়া

news-image

প্রায় তিন দশক পর সিনেমায় ফিরেছেন চিত্রপরিচালক সি.বি. জামান। চলচ্চিত্রের নাম ‘এডভোকেট সুরাজ’ নির্মাণের ঘোষণা দেন। আর এতে অভিনয় করছেন বলিউড অভিনেত্রী পূজা চোপড়া। পূজা ‘কমান্ডো’ ছবির জন্য বাংলাদেশে বেশ পরিচিত মুখ।

এদিকে ছবির নাম ভূমিকায় দেখা যাবে ‘হৃদয় রংধনু’খ্যাত অভিনেতা শামস হাসান কাদির। ‘এডভোকেট সুরাজ’র প্রযোজনা প্রতিষ্ঠান এসএইচকে গ্লোবাল থেকে বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করা হয়েছে।

সম্প্রতি মুম্বাইয়ের একটি সিনেমাটির জন্য পূজা চুক্তিবদ্ধ হয়েছেন। সেসময় উপস্থিত ছিলেন প্রযোজক ও অভিনেতা শামস হাসান কাদির ও বলিউডের জনপ্রিয় নৃত্য পরিচালক মাস্টার সৌরপ।বিষয়টি নিয়ে পূজা এক ভিডিও বার্তায় বলেন, ‘‘সবার জন্য দারুণ একটা সংবাদ হচ্ছে, আমি বাংলাদেশের সিনেমায় অভিনয় করতে যাচ্ছি। এর নাম ‘এডভোকেট সুরাজ’। এটি পরিচালনা করছেন নির্মাতা সি.বি. জামান। দেখা হচ্ছে শিগগিরই।’’

বলিউডে ক্যারিয়ার গড়ার আগে পূজা বিভিন্ন প্রতিযোগিতায় নিজের যোগ্যতার প্রমাণ দিয়েছেন। ২০০৯ সালে ফেমিনা মিস ইন্ডিয়া হন তিনি। ২০১১ সালে তামিল সিনেমা ‘পোন্নার শঙ্কর’ সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক তার। এরপর বলিউডে ‘ফ্যাশন’ ও ‘হিরোইন’ ও ২০১৩ সালে বিদ্যুৎ জামওয়ালের বিপরীতে ‘কমান্ড’ সিনেমায় নায়িকা হিসেবে কাজ করেন। এছাড়া গত বছর ‘আইয়ারি’ সিনেমাতেও তাকে অভিনয় করতে দেখা গেছে।
ভিডিও বার্তা:

এ জাতীয় আরও খবর

নারী-শিশু নির্যাতন মামলায় এক মাসে হাইকোর্টের ১০ রায়

কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি

এলডিসি উত্তরণে বাংলাদেশের পাশে থাকবে ইইউ ও জি-৭৭

দুরেফিশান-শেহেরিয়ারের ‘দার-ই-নিজাত’ আসছে আগস্টে

নবম ব্যালন ডি’অরের দৌড়ে এগিয়ে মেসি

ফিলিস্তিনি কারাগার ঘিরে কুমির প্রকল্পের দাবি ঘিরে আলোচনা

সেরা ডুবুরি সাদিকের মৃত্যুতে তদন্ত কমিটি

চন্দনাইশে ত্রাণ বিতরণে ভেঙে পড়ল মঞ্চ

অনলাইন জুয়ায় সর্বস্বান্ত পরিবার, নিষিদ্ধের দাবি

বৃষ্টির প্রভাবে সবজির বাজারে ঊর্ধ্বগতি, মরিচ ২০০ টাকা

বন্যার্তদের পাশে সরকার, চলবে সহায়তা কার্যক্রম: স্বরাষ্ট্রমন্ত্রী

জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার দাবি