,

সাফ অনূর্ধ্ব-১৮ ফুটবলে শিরোপায় রাঙাতে চায় বাংলাদেশ

news-image

ফুটবলে স্বপ্নের ম্যাচ ছিল বাংলাদেশ-ভারতের লড়াই। তখন ভারতের মতো এই অঞ্চলের বড় পরাশক্তি হয়েছিল বাংলাদেশ। সিনিয়র ফুটবলে সেই লেবেলটা খসে গেলেও জুনিয়র পর্যায়ে বাংলাদেশ এখনো লড়াকু দল। ক্ষমতা রাখে ভারতকে হারিয়ে দেওয়ার। ২০১৭ সালেই সাফ অনূর্ধ্ব-১৮ ফুটবলের ভারতের বিপক্ষে দুই গোলে পিছিয়ে পড়েও বাংলাদেশ সেমিফাইনাল জিতে ফাইনালে ওঠে। সেবার শিরোপার কাছাকাছি গিয়েও তারা পারেনি স্বাগতিক নেপালের সঙ্গে। দুই বছর বাদে আজ আবার তারা ফাইনালে নামছে, তবে প্রতিপক্ষ ভারত।

সিনিয়র লেবেলে দুই দলের ব্যবধানটা একটু বড় হলেও জুনিয়রে সেটা নয়। নেপালে ভারতকে হারিয়ে ফাইনাল জেতার স্বপ্ন দেখছেন বাংলাদেশের ইংলিশ কোচ পিটার টার্নার, ‘এই ম্যাচটির দিকে তাকিয়ে আছি আমরা। আমরা ফাইনালে উঠেছি নিজেদের যোগ্যতায়। ভারতের সঙ্গে ফাইনাল ম্যাচটা দারুণ হবে। খেলোয়াড়দের বলেছি, খেলাটা উপভোগ করো। তাতেই খেলা ভালো হবে এবং আমরা বিজয়ী হয়ে মাঠ ছাড়ব।’ একই গ্রুপে ছিল দুটি দল, সেই লড়াই ড্রয়ে শেষ হয়েছিল। সেই ম্যাচের নিষ্পত্তি আজ জয়-পরাজয়ে হতেই হবে। সেই ম্যাচ নিয়ে পিটার বলছেন, ‘ওটা ছিল আমাদেও দ্বিতীয় ম্যাচ আর ভারতের প্রথম। দুই পক্ষই খেলার চেষ্টা করেছে, কিন্তু কেউ কাউকে এতটুকু ছাড় দেয়নি। দু-পক্ষই সমান সমান খেলেছে। তবে এই ম্যাচটি ঠিক তেমন হবে না, আমরা ভিন্ন কিছু করার চেষ্টা করব।’

এখনো পর্যন্ত দুই দলকে আলাদা করা যাচ্ছে না। বাংলাদেশ-ভারত সমান পয়েন্ট এবং গোল ব্যবধান নিয়ে সেমিফাইনাল পৌঁছে। এরপর টসে গ্রুপ চ্যাম্পিয়ন-রানার্স আপ নির্ধারণ হয়। এর পরও দুই দলই একই ব্যবধানে জেতে সেমিফাইনালও। বাংলাদেশ ৪-০ গোলে ভুটানকে হারিয়ে ফাইনালে ওঠে, ভারতও একই ব্যবধানে হারায় নেপালকে। সমতা যেন সব কিছুতেই আর সেই সমতা ভেঙে এগিয়ে যেতে মরিয়া বাংলাদেশ অধিনায়ক ইয়াসিন আরাফাত, ‘খেলোয়াড়রা সবাই তৈরি। হার না মানা মানসিকতা নিয়ে আমরা ফাইনালে নামব প্রথমবারের মতো শিরোপা জিততে।’ বাংলাদেশ গতবার ফাইনালে উঠলেও স্বাগতিকদের কাছে হেরে বিদায় নেয়। আগেরবার অর্থাৎ ২০১৫ সালে ভারতও ফাইনালে উঠে রানার্স-আপ হয়েছিল। তাই এবার যারা জিতবে তাদেরই হবে এটা সাফ অনূর্ধ্ব-১৮ ফুটবলের প্রথম শিরোপা। এটা জিতে প্রথম অ্যাসাইনমেন্টকে স্মরণীয় করে রাখতে চাইছেন বাংলাদেশের কোচ পিটার টার্নার, ‘আমি প্রথমবারের মতো কোনো দল নিয়ে বাংলাদেশের বাইরে এসেছি। তাই ফাইনালে পৌঁছে আমিও বড় স্বপ্ন দেখছি। আমার খেলোয়াড়রা সবাই ফিট। আর প্রতিপক্ষের জন্য আলাদা কিছু কৌশল সাজিয়েছি। দেখা যাক, মাঠে কী হয়।’ বাংলাদেশ সময় পৌনে ৩টায় নেপালের এপিএফ স্টেডিয়ামে শুরু হবে এই ফাইনাল।

এ জাতীয় আরও খবর

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক

গুলশানের মিছিলে গ্রেপ্তার ৯ জন কারাগারে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১