সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাবা-মায়ের সঙ্গে রঙিন ক্ষুদে সুপারস্টার জয়ের জন্মদিন

news-image

ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান ও নায়িকা অপু বিশ্বাসের একমাত্র সন্তান আব্রাম খান জয়। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতার একটি হাসপাতালে তার জন্ম হয়।

দেশের তারকাদের সন্তানদের মধ্যে সবচেয়ে আলোচিত জয়। তার জনপ্রিয়তা চোখে পড়ার মতো। সাধারণ মানুষ থেকে অনেক তারকাও জয়ে মুগ্ধ। অনেকে তাকে আদর করে ক্ষুদে সুপারস্টারও বলে ডাকেন।গোপনে বিয়ের ৮ বছর পর মা হন অপু বিশ্বাস। মা হওয়ারও এক বছর পর ২০১৭ সালে পুত্র জয়কে প্রকাশ্যে নিয়ে আসেন তিনি। শান্ত-সরল চাহনির নিষ্পাপ জয় মুহূর্তেই দাগ কাটে কোটি মানুষের মনে। ফেসবুক সয়লাব হয়ে যায় জয়ের ছবিতে ও তাকে ঘিরে স্ট্যাটাসে।

তাকে নিয়ে মাতামাতি এখনো বহমান শাকিব খান-অপুর ভক্তদের মধ্যে। তার নিজের নামে রয়েছে ফেসবুক ও ইনস্টাগ্রাম আইডি। সেখানে সবসময়ই ফলোয়ারদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকে জয়।

গতকাল ২৭ সেপ্টেম্বর ছিল জয়ের জন্মদিন। জানা গেছে, জন্মদিনের দিন সকালেই বাবার সঙ্গে দেখা হয়েছে আব্রাম খান জয়ের। বাবা ছেলে একসঙ্গে বেশ কিছুটা সময় কাটিয়েছেন। বাবার গাড়িতে বসে খুনসুটিও করেছেন। জন্মদিনে ছেলের জন্য বাবা শাকিব খান কি উপহার নিয়ে গিয়েছিলেন তা জানা না গেলেও জানা গেছে, কেক ও উপহার নিয়েই সকালে জয়কে নিজেই দেখতে গিয়েছিলেন শাকিব।

Joy-02.jpg

এদিকে বাবার আয়োজনের অভাবটি পূরণ করে দিয়েছেন মা অপু। জয়ের সবরকম দেখাশোনা তিনিই করে থাকেন। ছেলেকে স্কুলে নেয়া-আনা, কেনাকাটা, স্টাইল-ফ্যাশন সবকিছুই অপু করেন মমতায়।

গেল বছরগুলোতে পুত্রের জন্মদিনে আয়োজনও করে থাকেন তিনি। এবারে তার ব্যতিক্রম হয়নি। গতকাল সন্ধ্যায় রাজধানীর একটি রেস্তোরাঁয় জন্মদিনের অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। সেখানে উপস্থিত ছিলেন অপুর পরিবারের সদস্যরা ও ঘনিষ্ঠজনরা। হাজির ছিলেন অনেক তারকাও। সবাই মিলে কেক কেটে জয়ের তৃতীয় জন্মদিন পালন করা হয়।

প্রসঙ্গত, ২০০৮ সালের ১৮ এপ্রিল গোপনে বিয়ে করেন শাকিব খান ও অপু বিশ্বাস। ২০১৭ সালে নিজেদের বিয়ে ও ছেলের ব্যাপারটি প্রকাশ্যে নিয়ে আসেন অপু। এরপর বহু নাটকীয়তা শেষে ২০১৭ সালের ২২ নভেম্বর শাকিব খান তালাকের জন্য আবেদন করেন। তারই প্রেক্ষিতে ২০১৮ সালের ২২ ফেব্রুয়ারি এই দম্পতির তালাক সম্পন্ন হয়।

বর্তমানে ছেলেকে নিয়ে আলাদা থাকছেন অপু বিশ্বাস। আর সময় ও সুযোগ হলে ছেলেকে দেখতে যান শাকিব খান।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে