,

ভারী বৃষ্টিতে বিপর্যস্ত ভারতের উত্তরপ্রদেশ, দুই দিনে ৪৭ জনের প্রাণহানি

news-image

ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যায় বিপর্যস্ত ভারতের উত্তরপ্রদেশ। গত দুই দিনে সেখানে ৪৭ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। নিহতদের পরিবারের জন্য আর্থিক সহায়তা ঘোষণা দিয়েছে প্রশাসন। দেশটির আবহাওয়া অফিস সূত্রে সম্প্রচারমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, পরবর্তী দুই দিন এ রাজ্যের বিভিন্ন অঞ্চলে আরও বৃষ্টি হতে পারে।

উত্তরপ্রদেশের কর্মকর্তারা জানিয়েছেন, গত দুই দিনে এ রাজ্যের বৃষ্টিজনিত দুর্ঘটনায় বিপুল সংখ্যক মানুষের প্রাণহানি হয়েছে। বৃষ্টিজনিত দুর্ঘটনায় প্রাতাপগড় ও রায়েবারেলিতে ছয়জন করে, আমেতিতে পাঁচজন, চান্দাউলি ও ভারানসিতে চারজন করে এবং অন্য ১৪ জেলায় ২২ মানুষ প্রাণ হারিয়েছে। রাজ্যের ত্রাণ কমিশনারের কার্যলয়ের এক প্রতিবেদনে জানানো হয়েছে, বৃহস্পতিবার থেকে বজ্রপাত, পানিতে ডুবি, সাপে কাটা ও ঘর-দেওয়াল ধসে এ রাজ্য ৪৭ জন মারা গেছে।অব্যাহত বৃষ্টিতে রাজ্যের বিভিন্ন অঞ্চলে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। লক্ষ্মৌ, আমেতি, হারদোই ও অন্যান্য জেলায় বিদ্যালয়গুলো বন্ধ ঘোষণা করেছে প্রশাসন।

কর্মকর্তারা জানিয়েছেন, অব্যাহত বৃষ্টিপাতের মধ্যে ক্ষতিগ্রস্ত এলাকায় প্রয়োজনীয় পদক্ষেপ ও দ্রুত ত্রাণ সরবরাহ করতে জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী যোগি আদিত্যনাথ। নিহতদের পরিবারকে চার লাখ টাকার আর্থিক সহায়তা ও আহতদের চিকিৎসার ব্যবস্থা করারও নির্দেশ দেন তিনি।

উত্তরপ্রদেশে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত ‘খুব ভারী বৃষ্টিপাত’ হতে পারে বলে সতর্কতা জারি করেছে আবহাওয়া বিভাগ। শুক্রবার সকালে গত ২৪ ঘণ্টায় লক্ষ্মৌতে ৭৬ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা