,

কাশ্মীরে ব্যাপক গোলাগুলি, সেনাসদস্যসহ নিহত ৪

news-image

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের রামবন জেলায় পুলিশের গুলিতে অন্তত তিনজনের প্রাণহানি ঘটেছে। এছাড়া সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলিতে ভারতীয় সেনাবাহিনীর এক সদস্যও নিহত হয়েছেন।

শনিবার সকালের দিকে রামবনে বেসামরিক এক ব্যক্তিকে জিম্মিদশা থেকে উদ্ধার করতে গিয়ে প্রায় পাঁচ ঘণ্টা ধরে সন্ত্রাসীদের সঙ্গে আইনশৃঙ্খলাবাহিনীর গোলাগুলি হয়। জম্মু অঞ্চলের দায়িত্বরত ভারতীয় সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল দেভেন্দর আনন্দ বার্তাসংস্থা পিটিআইকে বলেন, আমরা বন্দুকযুদ্ধে তিন সন্ত্রাসীকে হত্যা করেছি। অভিযান শেষ হয়েছে। এই অভিযানে সেনাবাহিনীর এক সদস্যও মারা গেছেন।

জম্মু পুলিশের মহাপরিদর্শক মুকেশ সিং বার্তাসংস্থা এএনআইকে বলেছেন, জিম্মিদশার অবসানে অভিযানের সময় পুলিশের দুই সদস্যও আহত হয়েছেন।

শনিবার সকালের জম্মু কাশ্মীরের পৃথক তিনটি স্থানে বন্দুকযুদ্ধ ও গ্রেনেড হামলার ঘটনা ঘটে। জম্মু কাশ্মীরের শ্রীনগর মহাসড়কে ভারতীয় সেনাবাহিনীর পোশাকে পরে সন্ত্রাসীদের একটি দল যাত্রীবাহী একটি বাস ছিনতাইয়ের চেষ্টা করে। পরে শ্রীনগর মহাসড়কের রামবনে পুলিশের সঙ্গে ওই সন্ত্রাসীদের গোলাগুলি শুরু হয় দুপুর সাড়ে ১২টার দিকে।

এনডিটিভি বলছে, জম্মু-কাশ্মীরের শ্রীনগর মহাসড়কে যাত্রীবাহী চলন্ত বাসকে থামানোর চেষ্টা করেছে ২-৩ জনের একটি সন্ত্রাসী দল। শ্রীনগর মহাসড়কের রামবান জেলার বাটোটের কাছে বাস থামানোর এই চেষ্টার পর সেখানে আইনশৃঙ্খলাবাহিনীর সঙ্গে গোলাগুলি শুরু হয়।

পরে ওই ব্যক্তি কিছুদূর বাস চালিয়ে যাওয়ার পর পুলিশকে এ ঘটনা সম্পর্কে অবহিত করেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি অভিযান শুরু করে। ওই এলাকায় সন্ত্রাসীরা একটি বাড়িতে ঢুকে একজন প্রবীণ ব্যক্তিকে জিম্মি করেছেন বলে হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়েছে। একজন প্রত্যক্ষদর্শী এনডিটিভিকে বলেন, আমি অন্তত দুটি বিস্ফোরণের শব্দ শুনেছি।

শুক্রবার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীর থেকে কারফিউ উঠে গেলে সেখানে রক্তবন্যা বয়ে যেতে পারে বলে বিশ্ব নেতাদের সতর্ক করে দেন ইমরান খান। তার এই সতর্কতার পরদিন শনিবার জম্মু-কাশ্মীর উত্তপ্ত হয়ে উঠেছে।

এ জাতীয় আরও খবর

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির

সন্ত্রাসবিরোধী মামলায় কারাগারে আইনজীবী আবুল বাশার

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান