সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদি আরবে আরও সমরাস্ত্র ও সৈন্য পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

news-image

সৌদি আরবের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করার অজুহাতে দেশটিতে নতুন করে সমরাস্ত্র পাঠাচ্ছে মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন।

সম্প্রতি ইয়েমেনের হুতি আনসারুল্লাহ যোদ্ধাদের সমর্থিত সেনাবাহিনীর ড্রোন হামলায় দু’টি সৌদি তেল স্থাপনার মারাত্মক ক্ষতি হয় এবং দেশটির তেল উৎপাদন অর্ধেকে নেমে আসে। এ অবস্থায় সৌদি আরবের অবকাঠামো রক্ষা করতে ব্যর্থ হওয়ায় আমেরিকা তীব্র সমালোচনার সম্মুখীন হয়।

পেন্টাগনের মুখপাত্র জনাথন হাফম্যান বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, সৌদি আরবে একটি প্যাট্রিয়ট ব্যবস্থা, চারটি সেন্টিনেল ব্যবস্থা এবং সঙ্গে এগুলো পরিচালনার জন্য ২০০ সদস্যের একটি সামরিক দল সৌদি আরবে পাঠানো হবে।

ওয়াশিংটন দাবি করছে, থ্রিডি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা- সেন্টিনেল দিয়ে তুলনামূলক কম উচ্চতায় উড়ে আসা হুমকি প্রতিরোধ করা সম্ভব।  সেন্টিনেল দিয়ে হেলিকপ্টার, ড্রোন ও ক্রুজ ক্ষেপণাস্ত্রের হামলা কার্যকরভাবে প্রতিরোধ করতে পারবে বলে দাবি করছে পেন্টাগন।

ইয়েমেনে হুতি যোদ্ধারা ঘোষণা করেছেন, তারা সৌদি আরবের তেল স্থাপনায় ১০টি ড্রোনের সাহায্যে সাম্প্রতিক হামলা চালিয়েছেন। তবে সৌদি আরব দাবি করছে, ইরান ওই হামলা চালিয়েছে। সৌদির ওই অভিযোগ কঠোর ভাষায় প্রত্যাখ্যান করেছে তেহরান।

সূত্র: পার্সটুডে

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে