,

ভারতের বিপক্ষে সিরিজ হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল

news-image

ভারত অনূর্ধ্ব-২৩ দলের কাছে সিরিজ হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। সিরিজের চতুর্থ ওয়ানডেতে বাংলাদেশকে ৪ উইকেটে হারিয়ে এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করেছে ভারত।লখনৌতে আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ২০১ রান করে জুনিয়র টাইগাররা। জবাবে ব্যাট করতে নেমে প্রিয়ম গর্গের সেঞ্চুরিতে ৪৬ বল হাতে রেখে সহজ জয় তুলে নেয় ভারতীয় যুবারা।

২০২ রানে টার্গেটে ব্যাট করতে নেমে দলীয় ১৬ রানের মধ্যে দুই উইকেট হারিয়ে চাপে পড়ে ভারত। এরপর সেই চাপ সামাল দেন প্রিয়ম। ১১১ রানে দুর্দান্ত এক সেঞ্চুরি করে দলকে জয়ের বন্দরে পৌঁছে মাঠ ছাড়েন তিনি। ৪২.২ ওভারে জয় পায় ভারত। বাংলাদেশের শফিকুল ইসলাম ১টি উইকেট নেন।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে দলীয় ৫৫ রানে ৪ উইকেটে হারায় বাংলার যুবারা। পঞ্চম উইকেটে ৪৫ রান যোগ করেন আরিফুল হক ও আল আমিন। ৪০ রান করে আউট হন আল আমিন।

এরপর মহিদুল ইসলাম অঙ্কনের দায়িত্বশীল ব্যাটিংয়ে ৬ উইকেটে ২০১ রান করে বাংলাদেশ। অঙ্কন অর্ধশতক তুলে ৫১ রানে অপরাজিত থাকেন। ভারতের আরশদ্বীপ সিং ২টি উইকেট নেন।শুক্রবার সিরিজের পঞ্চম ও শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে।

এ জাতীয় আরও খবর

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক

গুলশানের মিছিলে গ্রেপ্তার ৯ জন কারাগারে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১