সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

অধিনায়ক হতে আপত্তি নেই মাহমুদউল্লাহর

news-image

বর্তমানে বাংলাদেশ দলের টেস্ট ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসান। কিন্তু সম্প্রতি এক সংবাদমাধ্যমে বলেছেন অধিনায়কত্ব করতে চান তিনি। তবে সাকিব যদি এই নেতৃত্ব থেকে সরে যান তাহলে মাহমুদউল্লাহ রিয়াদ নিজের কাধেঁ দায়িত্ব তুলে নিতে রাজি আছেন।

মাহমুদউল্লা বলেন, ‘যদি এমন চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়.. আসলে এটা চ্যালেঞ্জ মোকাবেলা না, এটা দায়িত্ব। অন্য কেউ (সাকিবের অধিনায়কত্ব ছাড়ার বক্তব্য ইঙ্গিত করে) কী বলেছে সেটা নিয়ে মন্তব্য করার কিছু নেই। তবে কখনো এমন চ্যালেঞ্জ বা দায়িত্ব এলে কোনো নয়, অবশ্যই করবো।’

টি-টোয়েন্টি সিরিজে দল ভালো করলেও টেস্টে হার জুটেছে ‘পুচকে’ আফগানদের বিপক্ষে। তবে ভুল থেকে শিক্ষা নেবে দল- রিয়াদের প্রত্যাশা এমনটিই, ‘টেস্ট অবশ্যই হতাশাজনক ছিলো। আমি বিশ্বাস করি আমাদের দল এর চেয়েও ভালো করার ক্ষমতা রাখে। টেস্ট শেষ হওয়ার পর নিজেদের মধ্যে যখন কথা হয়, তখন আমরা বলেছি- আমাদের শক্তভাবে ঘুরে দাঁড়াতে হবে। সত্যি বলতে, আফগানিস্তানের কাছে টি-টোয়েন্টিতেও হারার পর কিছুটা ব্যাকফুটে ছিলাম। তবে দল হিসেবে সবার মধ্যে ভালো করার যে স্পৃহা ছিলো সেটা কাজে দিয়েছে। এমন ভুলের পুনরাবৃত্তি যেনো না হয় এটা মাথায় রাখতে হবে।’

তিনি আরো বলেন, ‘কেউই হারতে চায় না। সবসময় জয়ের জন্যই এত পরিশ্রম করছি। ব্যক্তিগতভাবে এবং বিশেষত দলীয় সাফল্য না এলে স্বাভাবিকভাবেই আপনি মন খারাপ করবেন। এই সিরিজে কিছুটা হলেও আমাদের আত্মবিশ্বাস ফিরে এসেছে, এটা ভালো একটা দিক। আশা করছি পরের সিরিজেও এটা ধরে রাখবো।’

প্রসঙ্গত, এর আগেও জাতীয় দলে টেস্ট ক্রিকেটে অধিনায়কত্ব করেছিলেন মাহমুদউল্লাহ। চলতি বছরে তার নেতৃত্বে নিউজিল্যান্ডে টেস্ট সিরিজ খেলেছিলো বাংলাদেশ।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক