,

ফাইনাল ম্যাচ পণ্ড : বাংলাদেশ-আফগানিস্তান যৌথ চ্যাম্পিয়ন

news-image

টানা বৃষ্টির কারণে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনাল ম্যাচটি পণ্ড হয়েছে। এতে করে বাংলাদেশ ও আফগানিস্তানকে যৌথভাবে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে মুখোমুখি হওয়ার কথা ছিল বাংলাদেশ ও আফগানিস্তানের। বৃষ্টির কারণে শেষ পর্যন্ত আর ম্যাচ মাঠে গড়ায়নি।

যদিও বৃষ্টির কারণে টসে বিলম্ব হওয়ার পর খেলা শুরুর শেষ সময় বেঁধে দেওয়া হয় ৯-৪৫ মি. পর্যন্ত। অর্থাৎ ওই সময় খেলা শুরু হলে ইনিংসের দৈর্ঘ্য হতো ৬ ওভার করে। কিন্তু এরপর বৃষ্টি থামার কোনো সম্ভাবনা দেখা যায়নি। আর সহসা বৃষ্টি থামলেও মাঠ খেলার উপযোগী হতে অনেক সময় লাগবে। তাই দুই দল মিলে শিরোপা ভাগ করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

বৃষ্টি বাগড়া না দিলে টি-টোয়েন্টি ক্রিকেটের কোনো আসরে এই নিয়ে তৃতীয় ফাইনাল খেলতে নামতো বাংলাদেশ। এর আগে ২০১৬ সালে এশিয়া কাপ আর ২০১৮ সালে নিদাহাস ট্রফিতে ভারতের কাছে হার নিয়ে ফিরতে হয়েছিল। এবার বাধা ছিল আফগানিস্তান। কিন্তু বেরসিক বৃষ্টি সব উত্তেজনা শেষ করে দিল। তবু একটা সান্ত্বনা থাকছে, প্রথমবারের মতো কোনো বহুজাতিক টি-টোয়েন্টি সিরিজের শিরোপার ভাগ তো পাওয়া গেল।

এ জাতীয় আরও খবর

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক

গুলশানের মিছিলে গ্রেপ্তার ৯ জন কারাগারে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১