শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাইফে বিরক্ত কারিনা

news-image

সাইফ আলী খান ও কারিনা কাপুর বলিউডের অন্যতম জনপ্রিয় দম্পতি। ব্যক্তি সাইফের অনেক গুণই কারিনার পছন্দ। বিভিন্ন টিভি অনুষ্ঠানে সে কথা বলেছেন এই অভিনেত্রী। সম্প্রতি একটি অনুষ্ঠানে সাইফের যে স্বভাবে তিনি খুব বিরক্ত হন সেই কথা খোলাখুলি জানিয়েছেন।

কারিনা বলেন, সবকিছুতেই সাইফের প্রথম প্রতিক্রিয়া থাকে ‘না’। আমি যদি বলি, সাইফ কী করতে চাও? আমরা কি ঘুরতে যাব? তার প্রথম প্রতিক্রিয়া হয় ‘না’। আমরা কী ঘরের সোফা পরিবর্তন করব? এতে তার প্রতিক্রিয়া ‘না’। কিন্তু এর তিন ঘণ্টা পর সে নিজেই মেসেজ করে জানাবে, ‘আমার মনে হচ্ছে সোফা পরিবর্তন করা দরকার।’ আমি তখন বলি, তাহলে যখন আমি বললাম না করলে কেন? আমার মনে হয় এই স্বভাবটা খুবই বিরক্তিকর। সে প্রথমে না বলে কিন্তু পরবর্তীতে ঠিকই রাজি হয়।

সাইফ-কারিনার সম্পর্কের শুরু ২০০৭ সালে। এরপর ২০০৯ সালের অক্টোবরে প্রকাশ্যে তাদের প্রেমের কথা জানান সাইফ।  ২০১২ সালে বিয়ে করেন এ জুটি।

কারিনার পরবর্তী সিনেমা গুড নিউজ। এই সিনেমায় আরো অভিনয় করছেন অক্ষয় কুমার, দিলজিৎ দুসাঞ্জ, কিয়ারা আদভানি প্রমুখ। ডিসেম্বর সিনেমাটির মুক্তি কথা রয়েছে।

এ জাতীয় আরও খবর

নারী-শিশু নির্যাতন মামলায় এক মাসে হাইকোর্টের ১০ রায়

কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি

এলডিসি উত্তরণে বাংলাদেশের পাশে থাকবে ইইউ ও জি-৭৭

দুরেফিশান-শেহেরিয়ারের ‘দার-ই-নিজাত’ আসছে আগস্টে

নবম ব্যালন ডি’অরের দৌড়ে এগিয়ে মেসি

ফিলিস্তিনি কারাগার ঘিরে কুমির প্রকল্পের দাবি ঘিরে আলোচনা

সেরা ডুবুরি সাদিকের মৃত্যুতে তদন্ত কমিটি

চন্দনাইশে ত্রাণ বিতরণে ভেঙে পড়ল মঞ্চ

অনলাইন জুয়ায় সর্বস্বান্ত পরিবার, নিষিদ্ধের দাবি

বৃষ্টির প্রভাবে সবজির বাজারে ঊর্ধ্বগতি, মরিচ ২০০ টাকা

বন্যার্তদের পাশে সরকার, চলবে সহায়তা কার্যক্রম: স্বরাষ্ট্রমন্ত্রী

জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার দাবি