একাধিক প্রেমিক ছিলো রানুর জীবনে, ফাঁস করলেন পরিচালক
বিনোদন ডেস্কঃ রানাঘাট স্টেশন থেকে রাতারাতি সোশ্যাল মিডিয়ার সেনশেসন রানু মণ্ডল। লতা মঙ্গেশকরের এক গান দিয়েই তারকা বনে পাড়ি জমান রানু। এরপর থেকেই তাকে নিয়ে বায়োপিক নির্মাণের পরিকল্পনা করেন পরিচালক হৃষিকেশ মণ্ডল।
সেই ধারাবাহিকতায় এবার তার বায়োপিক নির্মাণের জন্য প্রয়োজনীয় আইনি চুক্তিও সেরে ফেললেন পরিচালক। অর্থাৎ রানুর বায়োপিক তৈরি নিয়ে আরো একধাপ এগিয়ে গেলেন তিনি। ভারতীয় গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন পরিচালক নিজেই।
পরিচালক হৃষিকেশ মণ্ডল জানান, রানু মণ্ডলের বায়োপিক বানাচ্ছি, এখবরটা এতদিন নিশ্চিত ছিলো, তবে এই বায়োপিক বানানোর জন্য প্রয়োজনীয় যে সমস্ত আইনি চুক্তি রয়েছে এবার সেটাও সম্পন্ন হলো। রানাঘাটেই হবে রানুর বায়োপিকের একটি অংশের শ্যুটিং।
এই বায়োপিক বানানোর জন্য অতীন্দ্র চক্রবর্তী ও তপন দাস, অর্থাৎ রানু মণ্ডলের উত্থানের জন্য যাদের কৃতিত্ব রয়েছে, তারা অনেকটাই সাহায্য করছেন। আমরা ছবি বানানোর জন্য প্রাথমিক রিসার্চ ওয়ার্ক সেরে ফেলেছি। খুব শীঘ্রই ছবিটা শুরু করবো।
পরিচালক আরো জানান, রানু মণ্ডলের জীবনে রয়েছে একাধিক প্রেমের গল্পও, গায়িকা হিসাবে উত্থানের কাহিনী ছাড়াও বায়োপিকে উঠে আসবে সেই গল্পও, যেটা কিনা অনেকেরই জানা নেই। পাশাপাশি রানুর জীবনের নানান দিক উত্থান-পতনের ঘটনা ছবিতে উঠে আসতে চলেছে।
প্রসঙ্গত রানু মণ্ডলের বায়োপিকে রানুর ভূমিকায় জাতীয় পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী অভিনয় করতে পারেন বলে জানা গিয়েছে। এ বিষয়ে পরিচালক জানান, সুদীপ্তাদির সঙ্গে আমার কথা হয়েছে, উনি চিত্রনাট্য শুনতে চেয়েছে। প্রাথমিকভাবে সুদীপ্তা দি অভিনয় করবেন বলে ঠিক হয়েছে তবে উনি চিত্রনাট্য শোনার পরই বিষয়টা চূড়ান্ত হবে।











