,

যুদ্ধের জন্য প্রস্তুতি শুরু করেছে ইরান

news-image

আন্তর্জাতিক ডেস্ক : যুদ্ধের প্রস্তুতির অংশ হিসেবে ইরানের রেভল্যুশনারি গার্ড বাহিনী ও বিমানবাহিনী পারস্য উপসাগরের আকাশে যুদ্ধবিমানের যৌথ সামরিক মহড়া শুরু করেছে। শুক্রবার (২০ সেপ্টেম্বর) এ খবর জানিয়েছে ফার্স নিউজ।

তেহরানের এই সামরিক মহড়া এমন সময়ে শুরু হলো যখন ইরানকে প্রতিরোধে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে তাদের আঞ্চলিক মিত্র সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত এবং পশ্চিমা মিত্র যুক্তরাজ্যকে সঙ্গে নিয়ে মধ্যপ্রাচ্যের জলসীমায় যৌথ সামরিক মহড়া শুরু করতে যাচ্ছে।

ফার্স নিউজ তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকাল থেকে এই মহড়া শুরু করেছে ইরান। মহড়ায় দেশটির বিমান বাহিনী ও আইআরজিসির অনেক কমব্যাট, ট্যাক্টিক্যাল, ট্যাঙ্কার যুদ্ধবিমান অংশ নিয়েছে। ইরানের সামরিক বাহিনীর সর্বোচ্চ যুদ্ধের প্রস্তুতি এই মহড়া।

ইরান বিমানবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল হামিদ ভাহেদি জানান, যুদ্ধবিমান ছাড়াও মহড়ায় ২০০টি ফ্রিগেট এবং স্পিডবোট অংশ নেবে।

জেনারেল ভাহেদি জানিয়েছেন, মূলত আমাদের সশস্ত্র বাহিনীর শক্তি এবং সক্ষমতা প্রদর্শনের কাজটি করবে এই মহড়া। এছাড়াও সেনাবাহিনী ও ইসল্যামিক রেভল্যুশনারি গার্ড বাহিনীর মধ্যে আন্তঃসম্পর্ক জোরদার করাও একটি উদ্দেশ্য।

এ জাতীয় আরও খবর

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির

সন্ত্রাসবিরোধী মামলায় কারাগারে আইনজীবী আবুল বাশার

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান