সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কাতারে প্রথম জয় বাংলাদেশের কিশোরদের

news-image

প্রতিপক্ষ কাতার, বাহরাইন ও ভুটান। এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপে গ্রুপে ভুটান আছে বলেই একটা জয়ের আশা ছিল বাংলাদেশের। প্রত্যাশিত সেই জয়টি পেয়েছে বাংলাদেশের কিশোররা।

কাতারের দোহায় চলমান এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের ‘ই’ গ্রুপের প্রথম ম্যাচে বাংলাদেশ লড়াই করে ২-০ গোলে হেরে যায় শক্তিশালী কাতারের কাছে। স্বাগতিকদের বিপক্ষে ভালো খেলায় আত্মবিশ্বাসের যে রসদ পেয়েছিল কিশোর ফুটবলাররা, তা কাজে লাগিয়ে ভুটানকে উড়িয়ে দিয়েছে ৩-০ গোলে।

গত মাসে ভারতের কল্যাণীতে সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপের ম্যাচে ভুটানকে ৫-২ গোলে হারিয়েছিল বাংলাদেশ। এক মাসের ব্যবধানে সেই ভুটানের বিরুদ্ধেই আরেকটি বড় জয় পেলো বাংলাদেশের কিশোররা।

বাংলাদেশের ৩ গোলের জয়ে একটি ভুটানের আত্মঘাতী। ৪৫ মিনিটে সাঈদের গোলে এগিয়ে যায় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধের খেলা শুরুর মিনিট পাঁচেকের মধ্যে ভুটান আত্মঘাতী গোল করলে বাংলাদেশ এগিয়ে যায় ২-০ গোলে। পরে মইনের গোলে ৩-০ ব্যবধানে জয় পায় বাংলাদেশ।

আগামী রোববার বাংলাদেশ শেষ ম্যাচ খেলবে ইয়েমেনের বিরুদ্ধে। এই ইয়েমেনের কাছেই প্রথম ম্যাচে ১০-১ গোলে হেরেছিল ভুটান।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক