,

শনিবারের ম্যাচ নিয়ে সাকিব আল হাসান বেশ আত্মবিশ্বাসী

news-image

ত্রিদেশীয় সিরিজের ফাইনাল আগেই নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশ ও আফগানিস্তানের। কাগজে কলমে শনিবারের ম্যাচে গুরুত্ব না থাকলেও দুই দলের ক্রিকেটাররা যেনো অন্তর্জালায় ভুগছে জয়ের জন্য। বিশেষ করে বাংলাদেশের ক্রিকেটারদের মনকষ্ট একটু বেশিই। চট্টগ্রামে আফগানিস্তানের কাছে টেস্টে শোচনীয় হারের পর মিরপুর স্টেডিয়ামেও ত্রিদেশীয় টি-২০ ম্যাচে একই দলের কাছে হেরে যায় স্বাগতিরা।

জিম্বাবুয়ের কাঁধে ভর করে সিরিজের ফাইনালে উঠে সাকিববাহিনী। শনিবার চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ৬টায় সিরিজে দ্বিতীয়বার আফগানদের মোকাবিলা করবে বাংলাদেশ। দু’দুবার হারের মনকষ্ট নিয়ে আফগানিস্তানের বিরুদ্ধে জয়ের খোঁজে লড়াই করবে লাল-সবুজ দলের ওরা ১১ জন।ওদিকে আফগানিস্তান চাইছে বাংলাদেশকে হারিয়ে লিগ পর্বে অপরাজিত থাকতে। এই সমীকরণ নিয়ে ধুন্দুমার লড়াই করবে সাকিব আর রশিদ খানের সেনারা। এই দুই দলই আগামী মঙ্গলবার মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে ফাইনালে খেলবে।

শনিবারের ম্যাচ নিয়ে টাইগার দলপতি সাকিব আল হাসান বরাবরের মতো জয়ের ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী। তার কথার সুরে মনে হলো, অধিনায়ক হিসাবে বেশ মনকষ্ট আছে তার। তিনি বললেন, আফগানদের বিরুদ্ধে এখনো জয় পাইনি। একটি ম্যাচ আমাদের জেতা উচিত। এই মুহূর্তে ফাইনাল ম্যাচ নিয়ে কথা বলতে চাই না। আমি চাই লিগ পর্বে অন্তত শেষ ম্যাচটি জিততে।

এ জাতীয় আরও খবর

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক

গুলশানের মিছিলে গ্রেপ্তার ৯ জন কারাগারে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১