,

বিদায়ী ম্যাচে জিম্বাবুয়েকে জেতালেন হ্যামিল্টন মাসাকাদজা

news-image

ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলে ফেললেন হ্যামিল্টন মাসাকাদজা। জিম্বাবুয়ের রঙিন সময়ে দলে এসেছিলেন এ অধিনায়ক। কিন্তু বিদায় বললেন ধূসর একটা সময়ে। নিষেধাজ্ঞার কবলে থাকা জিম্বাবুয়ে দলকে নিয়ে বাংলাদেশে এসেছিলেন। বিদায়ী সিরিজটা একটু বিবর্ণ হলেও শেষ ম্যাচটা রঙিন হয়েছে তার। প্রথম তিনটি ম্যাচ হারলেও আজ জিতলো তার দল আর সেই জয়ের নায়কও তিনি। আফগানিস্তানের ১৫৫ রানের জবাবে ৩ বল বাকি রেখে ৭ উইকেটে জিতে ত্রিদেশীয় সিরিজ শেষ করলো জিম্বাবুয়ে।

নিজের দেশ ছাড়া মাসাকাদজার পছন্দের তালিকার শীর্ষে বাংলাদেশ। পছন্দের সেই দেশ থেকেই বিদায় নিলেন তিনি। বাংলাদেশের মাটি থেকে বিদায় নিতে পারায় তিনি খুবই উচ্ছ্বসিত। ১৫৬ রানের লক্ষ্যে খেলতে নেমে টেইলরকে নিয়ে দারুণ শুরু এনে দিয়েছিলেন হ্যামিল্টন। নিজে যখন ক্রিজে ফিরে গেলেন তখন নামের পাশে জ্বলজ্বল করছে ৪২ বলে ৭১ রান। ৫টি ছক্কা ও ৪টি চারে এই রান করেন। সাজঘরে ফেরার সময় সতীর্থরা তাকে গার্ড অব অনার দেন।

মাসাকাদজা ছাড়াও টেইলর ১৯, চাকাবভা ৩৯ রান করেন। আর শেন উইলিয়ামস ১৯ রান করে দল জিতিয়ে মাঠ ছাড়েন।চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে দুশো ছাড়ানো টার্গেটে শুরু করেছিলো আফগানরা। ওপেনিং জুটিতে বড় সংগ্রহের ভিত পেয়েও কাজে লাগাতে পারেনি যুদ্ধবিধ্বস্ত দেশটির দল। হযরতুল্লাহ ও রহমানুল্লাহ রানের ফোয়ারা ছোটাতে থাকেন। জাজাই ২৪ বলে ৩১ রান করে আউট হলেও গুরবাজ থামেন ৬১ রানে। পরে শফিকউল্লাহ ১৬, গুলবেদিন ১০ ও ফজল ১২ রান করেন।

ক্রিস এমফু ও মাতুম্বাদজির সামনে ধরাশায়ী হয়েছিলো আফগান সেনারা। এমফু ৪টি ও মাতুম্বাদজি ২টি উইকেট নেন। এ দুজন শেষদিকে আফগানদের উইকেট শিকারের পাশাপশি রানের চাকাও টেনে ধরেন। ফলে দেড়শোর বেশি যেতে পারেনি রশিদ খানের দল।

এ জাতীয় আরও খবর

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক

গুলশানের মিছিলে গ্রেপ্তার ৯ জন কারাগারে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১