সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রোহিঙ্গারা বাংলাদেশি, ক্যামেরনকে বলেছিলেন সু চি

news-image

আন্তর্জাতিক ডেস্কঃ ২০১৩ সালে এক বৈঠকে রোহিঙ্গাদের বাংলাদেশি বলে উল্লেখ করেছিলেন মিয়ানমারের নেতা অং সান সু চি। নিজের স্মৃতিকথা ‘ফর দ্য রেকর্ড’-এ এর উল্লেখ করেছেন যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। ডয়েচে ভেলের এক প্রতিবেদনে বিষয়টি জানানো হয়েছে।

২০১২ সালে প্রথম ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসেবে মিয়ানমার সফরে গিয়েছিলেন ক্যামেরন। কিন্তু এরপর দেশটির অবস্থা, বিশেষ করে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিষয়ে সু চির অবস্থান নিয়ে স্মৃতিকথায় বিরক্তি প্রকাশ করেছেন তিনি।

ক্যামেরন লিখেছেন, ‘‘আমি গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সু চির সঙ্গে বৈঠক করি। তিনি শিগগিরই প্রেসিডেন্ট পদে লড়াই করবেন। ১৫ বছরের গৃহবন্দিত্ব থেকে সত্যিকার গণতন্ত্রের পথে যাত্রা, তার এই দারুণ গল্প নিয়েই আমরা কথা বলেছি। কিন্তু ২০১৩ সালের অক্টোবরে সু চি যখন লন্ডন সফরে আসেন, সবার চোখ তখন রোহিঙ্গা মুসলিমদের ওপর। বুদ্ধ রাখাইনরা তাদের নিজ বাসস্থান থেকে তাড়িয়ে দিচ্ছিল। ধর্ষণ, হত্যা, জাতিগত নিধনসহ অনেক কিছুই আমরা শুনেত পাচ্ছিলাম। আমি তাকে বললাম, বিশ্ব সব দেখছে। তিনি উত্তর দিলেন, তারা আসলে বার্মিজ নয়। তারা বাংলাদেশি। এরপর ২০১৫ সালে তিনি মিয়ানমারের রাষ্ট্রীয় নেতা হলেন, রোহিঙ্গাদের বিরুদ্ধে সহিংসতা চলতেই থাকলো”

বাংলাদেশে এখন যে এগারো লাখেরও বেশি রোহিঙ্গা শরণার্থী আছে, তার বড় অংশই বাংলাদেশে প্রবেশ করা শুরু করেছিল ২০১৭ সালের ২৫ আগস্ট। এরপর জাতিসংঘসহ নানা সংস্থার নানা উদ্যোগের পর বাংলাদেশ ও মিয়ানমারের সরকারের আলোচনায় রোহিঙ্গা প্রত্যাবাসনে সিদ্ধান্ত হয়েছিল। ২০১৮ সালের ২৩ জানুয়ারি প্রত্যাবাসন শুরুর কথা থাকলেও শেষ পর্যন্ত তা আর হয়নি। বরং প্রত্যাবাসনের শর্ত হিসেবে উল্টো নিজেদের কিছু দাবির কথা তুলে ধরছেন রোহিঙ্গারা। এর মধ্যে আছে – নাগরিকত্ব, নিরাপত্তা, বাড়িঘর জমি ফেরত পাওয়ার নিশ্চয়তার মতো বিষয়গুলো।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক