,

ভারতকে দুইশর নিচে বেঁধে রাখল মেহেদি-রনিরা

news-image

স্পোর্টস ডেস্কঃ পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ম্যাচটি হওয়ার কথা ছিলো বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর)। কিন্তু বৃষ্টির কারণে সম্ভব ছিলো না সেদিন খেলা। তবে আয়োজকরা জানায় আবহাওয়া ও প্রকৃতি অনুকূলে থাকলে শুক্রবার রিজার্ভ ডে’তে মাঠে গড়াবে ম্যাচটি।

যেই কথা সেই কাজ। আবহাওয়া ও প্রকৃতির আনুকূল্য পেয়ে আজই মাঠে নেমেছে বাংলাদেশ ও ভারতের অনূর্ধ্ব-২৩ দল। তবে মাঠে বাংলাদেশের বোলার-ফিল্ডারদের আনুকূল্য পায়নি ভারতের বয়সভিত্তিক দলের খেলোয়াড়রা। তাই তো নিজেদের ৫০ ওভারে ৯ উইকেটে ১৯২ রানের বেশি করতে পারেনি ভারত। জয় পেতে বাংলাদেশের করতে হবে ১৯৩ রান।

শুক্রবার লখনৌ এর ভারতরত্ন শ্রী অটল বিহারি বাজপায়ি একানা ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের অধিনায়ক সাইফ হাসান। অধিনায়কের সিদ্ধান্ত কাজে লাগাতে কোনো ভুল করেননি দলের বোলাররা।

ইনিংসের প্রথম ওভারেই যশভি জয়সওয়ালকে সাজঘরে পাঠান আবু হায়দার রনি। এরপর আর তেমনভাবে ঘুরে দাঁড়াতে পারেনি ভারত। উইকেট হারিয়েছে নিয়মিত বিরতিতে। সবার ব্যর্থতার ভিড়ে ব্যাট হাতে একা লড়াই করেছেন আরিয়ান জুয়াল। নবম ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে ৬৯ রান করেন তিনি।

এছাড়া উইকেটরক্ষক ব্যাটসম্যান শরতের ব্যাট থেকে আসে ৪২ রান। বাংলাদেশের পক্ষে সবচেয়ে সফল বোলার ছিলেন মেহেদি হাসান। ১০ ওভারে মাত্র ২৯ রান খরচায় ৩ উইকেট নেন তিনি। এছাড়া ২টি করে উইকেট নেন অধিনায়ক সাইফ হাসান ও আবু হায়দার রনি। অন্য দুই উইকেটে নাম লেখান শফিকুল ইসলাম ও রবিউল হক।

এ জাতীয় আরও খবর

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক

গুলশানের মিছিলে গ্রেপ্তার ৯ জন কারাগারে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১