,

সাবেক প্রেমিকের চিঠি পোড়াতে গিয়ে নিজের বাড়ি পুড়িয়ে ফেললেন তরুণী

news-image

আন্তর্জাতিক ডেস্কঃ মাত্র কিছুদিন আগেই ব্রেক-আপ হয়েছে হয়েছে দু’জনের। রাগে প্রাক্তন প্রেমিকের দেওয়া কোনও জিনিসই আর ঘরে রাখতে চাননি তরুণী। তাই প্রাক্তন প্রেমিকের কাছে পাওয়া সব উপহারের পাশাপাশি তাকে দেয়া প্রেমপত্র গুলোও পুড়িয়ে ফেলতে চেয়েছিলেন তিনি।

কিন্তু এমনটা করতে গিয়ে নিজের বিপদ নিজেই ডেকে এনেছেন ওই তরুণী। প্রেমিকের লেখা সব চিঠি আগুনে পোড়াতে গিয়ে পুরো বাড়িতেই লেগে গিয়েছিলো আগুন। তা খুব দ্রুত চারপাশে ছড়িয়েও পড়ে আগুন।

এই ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া না গেলেও মোট চার হাজার ডলারের সম্পত্তি নষ্ট হয়েছে বলে জানা গেছে। যুক্তরাষ্ট্রের নেব্রাস্কার বাসিন্দা ওই তরুণীর রাগের কারণে ক্ষতি হয়েছে প্রতিবেশীদেরও।

জানা যায়, কারণ ওই তরুণীর নিজের বাড়ির পাশাপাশি প্রতিবেশীদের বাড়ি এবং জিনিসপত্রও পুড়ে গেছে। প্রেমপত্রগুলো পোড়াতে গিয়ে আগুন লেগে যায় ঘরের কার্পেটে। তা থেকেই দ্রুত আগুন ছড়িয়ে পড়ে সর্বত্র।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর