সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

এই দিনে জন্মেছিলেন অমর নায়ক সালমান শাহ

news-image

বিনোদন প্রতিবেদকঃ কোটি কোটি মানুষের হৃদয়ে লেখা আছে অমর নায়ক সালমান শাহের নাম। ঢাকাই সিনেমায় এক আবেগের নাম, ভালোবাসার নাম সালমান। মাত্র ২৭টি সিনেমা উপহার দিয়েই আকাশের তারা হয়ে গেছেন তিনি। আজ ১৯ সেপ্টেম্বর তার ৪৮তম জন্মদিন। তার প্রতি বিনম্র শ্রদ্ধা।

১৯৭১ সালের ১৯ সেপ্টেম্বর সিলেটের দরিয়াপাড়ায় নানার বাড়িতে জন্মেছিলেন সালমান শাহ। সালমানের পারিবারিক নাম শাহরিয়ার চৌধুরী ইমন। বাবা কমর উদ্দিন চৌধুরী ও মা নীলা চৌধুরী। দুই ভাইয়ের মধ্যে সালমান বড়। ছোট ভাই শাহরান চৌধুরী ইভান। কিশোর বয়সে তিনি ছিলেন কণ্ঠশিল্পী। তার অভিনয় জীবন শুরু হয় বিটিভিতে শিশুশিল্পী হিসেবে।

সোহানুর রহমান সোহান পরিচালিত কেয়ামত থেকে কেয়ামত ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে জগতে পা রাখেন এই নায়ক। প্রথম ছবিতেই সারাদেশের মানুষের মন জয় করে নিয়েছিলেন। অল্প সময়ের মধ্যে সালমান শাহ ২৭টি ছবিতে অভিনয় করেন। তার প্রায় প্রতিটি ছবি ছিল ব্যবসাসফল। সালমানের সর্বমোট মুক্তিপ্রাপ্ত ২৭টি ছবির ১৪টিতেই তার নায়িকা ছিলেন শাবনূর।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর তিনি রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেন। আদালত থেকে তার মৃত্যুকে আ’ত্মহ’ত্যা বলা হলেও তার পরিবার ও ভক্তদের দাবি তাকে হ’ত্যা করা হয়েছে। বিষয়টি নিয়ে মামলা এখনও বিচারাধীন।

মৃত্যুর ২৩ বছর পরও ফুরায়নি তার আবেদন, কাটেনি তার প্রভাব। অনেকেই বলে থাকেন অকালমৃত্যুই সালমানকে অমরত্ব দিয়েছে। তর্ক-বিতর্ক যাই হোক, আজও সালমানের মতো জনপ্রিয়তায় সমক্ষক এই দেশের সিনেমাতে কেউ নেই। এদেশে সর্বকালের সেরা স্টাইলিস্ট ও ফ্যাশনেবল আইকন হিরো সালমান বেঁ’চে থাকবেন তার ভক্ত-অনুরাগীদের হৃদয়ে, প্রজন্ম থেকে প্রজন্মে।

নন্দিত এই নায়কের জন্মদিন উপলক্ষে ঢুলি কমিউনিকেশনস এবার আয়োজন করছে সপ্তাহব্যাপী ‘সালমান শাহ জন্মোৎসব-২০১৯’। রাজধানীর মধুমিতা সিনেমা হলে ২০ থেকে ২৬ সেপ্টেম্বর চলবে এই উৎসব।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক