সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিদেশি ছেলের সঙ্গে পিয়া বিপাশার বাগদান

news-image

বিনোদন ডেস্কঃ বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আলোচিত মডেল ও অভিনেত্রী পিয়া বিপাশা। সম্প্রতি তার বাগদান সম্পন্ন হয়েছে। তবে পাত্র বাংলাদেশি নন, বিদেশি। পরিবারের পছন্দেই তিনি আবারও ঘর বাঁধতে চলেছেন। বিষয়টি জানান পিয়া বিপাশা নিজেই।

পিয়া বিপাশা বলেন, ‘ও বাংলাদেশি না। ইউরোপের নাগরিক। আর্মিতে চাকরি করে। তবে এখনই পাত্রের নাম-পরিচয় বলতে চাইছি না।’ পরিবারের পছন্দেই আবারও বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন পিয়া। সেই সিদ্ধান্তেই চলতি বছরের ২১ জুলাই বাংলাদেশে তাদের আংটি বদল হয়েছে বলে জানান ‘রুদ্র দ্য গ্যাংস্টার’খ্যাত এই নায়িকা।

তিনি আরও বলেন, এর আগে আমার পুরনো এক বন্ধুর সঙ্গে আমার দুই বছরের সম্পর্ক ছিল। সে বয়সে আমার চেয়ে এক বছরের ছোট ছিল। তার সঙ্গে ব্রেকআপের পর আমাকে পরিবার থেকে অনেক ছেলে দেখানো হয়েছিল। কিন্তু এতদিন কাউকেই পছন্দে হয়নি। তবে এবার পরিবারের পছন্দেই বিয়ের সিদ্ধান্ত নিয়েছি। আগে থেকেই আমার দেশের বাইরে স্থায়ী হওয়ার ইচ্ছে ছিল। কারণ বাংলাদেশে ভালো কোনো ছেলে নাই।

গত মঙ্গলবার মুরসালিন শুভ পরিচালিত ‘গল্পওয়ালা’ নাটকের শুটিং শেষ করে রাতেই যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা হন পিয়া বিপাশা। সেখানে ১২ দিনের ছুটি কাটিয়ে আবারও দেশে ফিরে কাজে ব্যস্ত হয়ে পড়বেন বলে জানান তিনি।

এর আগেও পিয়া বিপাশা বিয়ে করেছিলেন। তবে সে সংসার টেকেনি। তার একমাত্র মেয়ে সোহা ইন্টারন্যাশনাল স্কুল ঢাকায় (আইএসডি) গ্রেড টুতে পড়ে।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে