সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আখাউড়ায় কমিউিনিটি পুলিশিং কমিটির পরিচিতি সভা

news-image

আখাউড়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে থানা কমপ্লেক্সের সভা কক্ষে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন, আখাউড়া পৌরসভা মেয়র ও উপজেলা যুবলীগের আহবায়ক তাকজিল খলিফা কাজল। বিশেষ অতিথি ছিলেন সিনিয়র সহকারি- পুলিশ সুপার ( কসবা সার্কেল) ও কমিউিনিটি পুলিশিং কমিটির প্রধান উপদেষ্টা আব্দুল করিম।

থানা অফিসার ইনচার্জ রসুল আহমদ নিজামীর সভাপতিতে ও ওসি তদন্ত আরীফুল আমীনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা কমিউিনিটি পুলিশিং কমিটির সভাপতি মোহাম্ম কবির, সহ-সভাপতি মোঃ ইকবাল আহাম্মদ খান, দাণিজ খলিফা,

সাধারণ সম্পাদক সৈয়দ জাহাঙ্গীর আলম, উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পিয়ারা আক্তার পিওনা, সাংবাদিক বিশ্বজিৎ পাল, কাজী মফিকুল ইসলাম, বাদল আহামেদ খান, উপজেলা যুবলীগ নেতা ইকবাল হোসেন, মনির হোসেন প্রমুখ।

সভায় সহকারি- পুলিশ সুপার আব্দুল করিম অপরাধীদের সামাজিকভাবে বয়কট করার পাশাপাশি সমাজের সব অপরাধ দমনে কাজ করার জন্য কমিউনিটি পুলিশিং কমিটির সদস্যদের পরামর্শ দেন।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক