সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘আমার পক্ষে দলের সঙ্গে থাকা সম্ভব নয়, তাই পদত্যাগ করেছি’

news-image

খেলোয়াড়ি জীবনে নাজমুল আবেদিন ফাহিম ছিলেন জাতীয় কোচ ও সাবেক ক্রিকেটার সারোয়ার ইমরানের সমসাময়িক, বন্ধুও। বিকেএসপিতেও একসঙ্গে কোচিং করিয়েছেন এ দুজন। নাইমুর রহমান দুর্জয়, আল শাহরিয়ার রোকনরা সরাসরি তার ছাত্র।

তবে সরাসরি কোচিংয়ের চেয়ে টেকনিক্যাল এডভাইজার হিসেবেই কাজ করতে বেশি স্বাচ্ছন্দ্য তার। এখনও শাহরিয়ার নাফিস, মোহাম্মদ আশরাফুলরা যেকোনো টেকনিক্যাল দিক নিয়ে ছুটে যান তার কাছে। এছাড়া বিপিএলেও তিনি কাজ করেছেন টেকনিক্যাল এডভাইজার হিসেবে।

প্রথমে ক্রিকেটার, তারপর বিকেএসপির ক্রিকেট কোচ, একসময় বিকেএসপির হেড কোচ, সেখান থেকে বয়সভিত্তিক জাতীয় দলের কোচ, এরপর একসময় বিসিবির গেম ডেভেলপমেন্ট ম্যানেজার। সেখানে দায়িত্ব পালনের পর গত বছরখানেক যাবত তাকে নারী ক্রিকেট উইংয়ের ইনচার্জ করা হয়েছিল।

তবে এখন আর সে পদে থাকতে চাচ্ছেন না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অন্যতম সিনিয়র ব্যক্তিত্ব নাজমুল আবেদিন ফাহিম। এরই মধ্যে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন বোর্ডে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ১ অক্টোবর থেকে আর নারী ক্রিকেট দলের দায়িত্বে দেখা যাবে না তাকে।

এমন নয় তিনি কালই পদত্যাগ করেছেন। তবে মিডিয়া পাড়ায় খবর চাউর হয়েছে ২৪ ঘণ্টার মধ্যে। নাজমুল আবেদিন ফাহিম পরিষ্কার জানিয়েছেন, আনুষ্ঠানিকভাবে চলতি মাসের ১ তারিখেই দায়িত্ব ছাড়ার কথা বলেছেন বিসিবিকে।

তিনি বলেন, ‘নোটিশ পিরিয়ড মাথায় রেখে আমি এক মাস আগেই তথা সেপ্টেম্বরের ১ তারিখ পদত্যাগের কথা বলেছি বোর্ডে। তাদের জানিয়ে দিয়েছি এখন আর নারী ক্রিকেট দলের সঙ্গে কাজ করা সম্ভব নয় আমার পক্ষে।’

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক