,

৩০ কোটি বছরের পুরনো প্রাণী ভেজে খেলেন মৎস্য শিকারী

news-image

সমুদ্রে ‘ব্লু হ্যালিবুট’ নামে এক ধরনের সু-স্বাদু মাছ শিকার করতে গিয়ে ৩০ কোটি বছরের পুরনো আজব প্রাণী (মাছ) বড়শিতে ধরেছেন নরওয়ের মৎস্যশিকারী অস্কার লুনড্যাল।

‘ব্লু হ্যালিবুট’ মাছগুলো থাকে গভীর সমুদ্রে। ফলে মৎস্যশিকারী অস্কার ডাঙ্গা থেকে সমুদ্রের ৮ কিলোমিটার ভেতরে চলে যান। সমুদ্রের প্রায় ২০০ মিটার গভীরে বড়শি ফেলেন। আর সেই বড়শিতে উঠে আজব প্রাণী। আধা ঘণ্টার চেষ্টায় সেটিকে নৌকাতে তুলতে সক্ষম হন।

তবে নৌকাতে এ প্রাণীটি দেখে তিনি ভয় পেয়ে যান। প্রাণীটিকে প্রথমবার দেখলে মনে হবে ছোটখাটো একটি ডায়নোসোর। শরীরের তুলনায় বড় বড় চোখ। সরু লেজ। এমন আজব প্রাণীটির নাম র‌্যাটফিশ।

এরা হাঙরের সমগোত্রীয়। র‌্যাটফিশ গভীর সমুদ্রে বসবাস করে, ফলে খুব কমই এদের দেখা পাওয়া যায়। এরা প্রায় ৩০ কোটি বছরের পুরনো প্রাণী বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। আর এ আজব মাছের ছবি পোস্ট করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। পরে এ নেট দুনিয়ায় মাছ ও মৎস্য শিকারীর ছবি ভাইরাল হয়ে যায়।

অস্কার জানিয়েছেন, মাছটি ভয়ঙ্কর দেখতে হলেও তিনি সেটিকে বাড়িতে নিয়ে যান। এমনকি সেটি ভেজে খেয়েও ফেলেন। তার দাবি, একটু অন্যরকমের খেতে হলেও বেশ সুস্বাদু এই র‌্যাটফিশ। তবে সেদিন র‌্যাটফিশই নয় দু’টি ব্লু ব্যালিবুটও তার বড়শিতে উঠেছিল।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর