,

স্বর্ণজয়ী রোমানকে মিষ্টি মুখ করালেন প্রধানমন্ত্রী

news-image

এশিয়া কাপ ওয়ার্ল্ড র‌্যাংকিং আর্চারি টুর্নামেন্ট (স্টেজ-৩) রিকার্ভ পুরুষ এককে স্বর্ণজয়ী আর্চার রোমান সানাকে মিষ্টি মুখ করিয়ে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার সন্ধ্যায় সরকারি বাসভবন গণভবনে রোমান সানাকে মিষ্টি মুখ করান প্রধানমন্ত্রী। এ সময় আর্চারিতে সম্ভাব্য সব ধরনের সহযোগিতারও আশ্বাস দেন তিনি।

এ সময় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেন, ‘প্রধানমন্ত্রী যদি এভাবে অব্যাহত পৃষ্ঠপোষকতা ও উৎসাহ জোগান, তাহলে আগামী অলিম্পিক গেমসে বাংলাদেশের ভালো কিছু একটা করা সম্ভব।’ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. আখতার হোসেন, আর্চারি ফেডারেশনের সভাপতি লে. জে. (অব.) মঈনুল ইসলাম এবং সাধারণ সম্পাদক কাজী রাজিব উদ্দিন আহমেদ চপল উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত গত শুক্রবার ফিলিপাইনে অনুষ্ঠিত এশিয়ান কাপ আরচারির র‍্যাংকিং টুর্নামেন্টে (স্টেজ-৩) পুরুষ এককে স্বর্ণ জেতেন বাংলাদেশের সেরা আর্চার রোমান সানা। তিনি হারান চীনের জিয়াং শিকে, ৭-৩ সেট পয়েন্টে।

দেশের প্রথম আরচার হিসেবে অলিম্পিক গেমসে খেলার যোগ্যতা অর্জন করা রোমান সেমির লক্ষ্য নিয়ে খেলতে গিয়ে ফিরেছেন স্বর্ণপদক নিয়ে। দেশের খেলাধুলার ইতিহাসে রোমান সানার এই অর্জন অনেক বড়।

এ জাতীয় আরও খবর

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক

গুলশানের মিছিলে গ্রেপ্তার ৯ জন কারাগারে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১