,

বিয়ে হয়ে গেছে, বৌভাতের দাওয়াত রইল: পূজা চেরী

news-image

বিনোদন ডেস্ক- বাংলা চলচ্চিত্র জগতে কনিষ্ঠ অভিনেত্রী পূজা চেরী। শুরুটা বিজ্ঞাপন দিয়ে হলেও তিনি এখন বড় পর্দার পরিচিত মুখ। সিয়ামের বিপরীতে ‘পোড়ামন-টু’ ও ‘দহন’ চলচ্চিত্র দুটিতে অনবদ্য অভিনয় করে পেয়েছেন আকাশচুম্বী জনপ্রিয়তা। এবার সজলের সঙ্গে প্রথমবারের মত জুটি বাঁধছেন ‘জিন’ ছবিতে।

এর আগে সিয়ামের বিপরীতে অভিনয় করতে গিয়ে প্রেমে পড়েছেন বলেও গুজন শোনা গিয়েছিল। তবে এই গুঞ্জনের অবসানও করেছেন তিনি। বিষয়টি নিয়ে জানতে চাইলে এই নায়িকা বলেন, সিয়াম আমার ভালো বন্ধু। রঙিন পর্দায় সে আমার হিরো, বাস্তবে নয়। সবসময় খেয়াল রাখি, সিয়াম-পূজা জুটির রসায়ন দর্শক পর্দায় দেখতে চায়। সেভাবেই আমরা অভিনয় করে যাব।

তবে কার প্রেমে পড়েছেন বা প্রেম কি আসেইনি সে ব্যাপারে গণমাধ্যমে বলেন, প্রেম করছি তো! জিনের র‌্যাফের (সজল) সঙ্গে। চুটিয়ে প্রেম করছি এ হ্যান্ডসাম ফ্যাশন ফটোগ্রাফারের সঙ্গে …হা হা হা। মজার বিষয় হচ্ছে, প্রেমের অধ্যায় শেষ করে আমরা বিয়েও করে ফেলেছি। আর সিনেমা রিলিজের সময় বরযাত্রী হিসেবে দর্শক হলে যাবেন। আমার বৌভাত খাওয়ারও দাওয়াত রইল সবার; আসবেন কিন্তু।

উল্লেখ্য, ‘জিন’র মাধ্যমে ছোটপর্দার তারকা অভিনেতা আবদুন নূর সজল প্রায় তিন বছর পর নতুন ছবিতে কাজ করতে যাচ্ছেন। ছবিতে তার বিপরীতে দেখা যাবে চিত্রনায়িকা পূজা চেরীকে। ‘জিন’ ছবিটি পরিচালনা করবেন নাদের চৌধুরী। জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত এ ছবির মাধ্যমে রুপালী পর্দার দর্শকরা দেখতে পাবেন নতুন জুটির কেমিস্ট্রি!

ছবিতে পূজার সঙ্গে সিয়াম থাকছেন, এমনটা শোনা গেলেও শেষ পর্যন্ত ছবিতে দেখা যাবে সজলকে। এছাড়া ইয়াশ রোহানের নাম শোনা গেলেও সেখানে আসছেন রোশান, তার বিপরীতে পিয়া বিপাশা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর