,

উড়তে উড়তেই ভেঙ্গে পড়লো ভারতীয় প্রতিরক্ষা সংস্থার বিমান

news-image

আন্তর্জাতিক ডেস্ক- উড়তে উড়তে হঠাৎই খোলা মাঠে ভেঙ্গে পড়লো ভারতীয় প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থার (ডিআরডিও) বিমান। তবে এতে হতাহতের কোন খবর পাওয়া যায়নি। মঙ্গলবার সকাল ৬টার দিকে ভারতের কর্ণাটক রাজ্যের চিত্রদুর্গ জেলায় এই ঘটনা ঘটে।

দেশটির বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, মঙ্গলবার সকালে ডিআরডিও’র মানবহীন বিমান রুস্তম-২ এর পরীক্ষামূলক উড্ডয়ন চলছিল দেশটির কর্ণাটকের চিত্রদুর্গ জেলায়। সেসময় আচমকাই খোলা মাঠের ওপর ভেঙে পড়ে বিমানটি।

ডিআরডিও-এর পক্ষ থেকে বলা হয়েছে, এয়ারোনটিক্যাল টেস্ট রেঞ্জের সময় বিমানটি ভেঙে পড়ে। এই টেস্ট রেঞ্জে দেখা হয় সংশ্লিষ্ট বিমানের উড়ান ক্ষমতা ও যুদ্ধক্ষেত্রে অস্ত্র বহনের ক্ষমতা।

চিত্রদুর্গের পুলিশ সুপার জানান, ডিআরডিও-র ইউএভি রুস্তম-২ এর ভেঙে পড়ার খবর মিলেছে। পরীক্ষামূলক উড্ডয়ন ব্যর্থ হয় এদিন। খোলা মাঠের ওপরেই বিমানটি ভেঙে পড়ে। আতঙ্কিত গ্রামবাসীরা মাঠের ওপর জড়ো হন। তবে নিরাপত্তার কারণে তাদের সরিয়ে দেয়া হয়। পুরো এলাকা পুলিশি নিরাপত্তায় ঘিরে ফেলা হয়েছে।

ডিআরডিও-র ১৫০০ কোটি টাকার ইউএভি প্রজেক্টের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ এই রুস্তম-২। ২০১৮ সালের ফেব্রুয়ারি মাসে এই এয়ারক্রাফট সফল ভাবে পরীক্ষামূলক উড়ান শেষ করে। তবে এবার সাফল্য আসেনি। এর আগে ভারতীয় সেনাবাহিনীর জন্য ডিআরডিও নিশান্ত নামের একটি ড্রোন তৈরি করে। তবে সেটাও সফল হয়নি।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর