সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বো’মা হা’মলা : অল্পের জন্য রক্ষা আফগান প্রেসিডেন্টের, নি’হত ২৪

news-image

আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনির এক নির্বাচনী সমাবেশে বো’মা হা’মলায় কয়েক ডজন হতাহত হয়েছে। তবে সমাবেশে বো’মা হা’মলায় আফগান এই প্রেসিডেন্ট অক্ষত রয়েছেন বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা নিশ্চিত করেছেন।

স্থানীয় সময় মঙ্গলবার সকালের দিকে রাজধানী কাবুলের উত্তরাঞ্চলের পারওয়ান প্রদেশের চারিকরে নির্বাচনী সমাবেশে গনি ভাষণ দেয়ার সময় এই হা’মলা হয়। তবে তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী হা’মলার দায় স্বীকার করেনি।

প্রাদেশিক হাসপাতালের প্রধান কর্মকর্তা আব্দুল কাশিম সানজিন বলেন, হতাহতদের মধ্যে নারী এবং শিশুও রয়েছে। বার্তাসংস্থা রয়টার্সকে তিনি বলেছেন, পারওয়ানে প্রেসিডেন্টের সমাবেশে বো’মা বিস্ফোরণে ২৪ জন নি’হত ও আরো ৩১ জন আ’হত হয়েছেন। তবে প্রেসিডেন্ট গনি অক্ষত ও নিরাপদ রয়েছেন।

আব্দুল কাশিম বলেন, হতাহতদের অধিকাংশই বেসামরিক নাগরিক বলে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স পৌঁছেছে। বিস্ফোরণে হতাহতের সংখ্যা বাড়তে পারে।

দেশটির প্রেসিডেন্টের নির্বাচনী প্রচার কমিটির মুখপাত্র হামেদ আজিজ বার্তা সংস্থা এপিকে বলেছেন, বিস্ফোরণের সময় প্রেসিডেন্ট গনি সমাবেশে উপস্থিত ছিলেন। তবে তিনি অক্ষত এবং নিরাপদে আছেন।

চলতি মাসের শেষের দিকে আফগানিস্তানে প্রেসিডেন্ট নির্বাচনের কথা রয়েছে। এই নির্বাচনের সময় ঘোষণার পর থেকে দেশটির বিভিন্ন প্রান্তে হা’মলার পরিমাণ বৃদ্ধি পেয়েছে।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক