,

প’রকীয়ায় বাধা দেয়ায় স্ত্রীকে পোড়াল স্বামী!

news-image

আন্তর্জাতিক ডেস্কঃ প’রকীয়ায় বাধা দেয়ায় স্ত্রীকে পুড়িয়ে মারার অভিযোগে তাপস সাউ নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগণা জেলায় ঘটনাটি ঘটেছে। খবর- এই সময়।

এক প্রতিবেদনে বলা হয়েছে, কয়েক বছর আগে চব্বিশ পরগণার ক্যানিং থানার ঘোষপাড়া গ্রামের বাসিন্দা তাপস সাউয়ের সঙ্গে শিখা সাউয়ের বিয়ে হয়। বিয়ের পরপরই দুজনের মধ্যে অশান্তি শুরু হয়। শুধু তাই নয়, তাপস স্ত্রীকে মারধর করতেন বলেও অভিযোগ করেছেন শিখার মা।

এদিকে তাপসের শাশুড়ি জানান, বেশ কিছুদিন আগে তাপসের সঙ্গে একটি মেয়ের সম্পর্ক তৈরি হয়। বিষয়টি শিখা জানতে পারলে অশান্তি শুরু হয়। রোববার স্বামীর প’রকীয়ার প্রতিবাদ করাতেই স্ত্রীর গায়ে কেরোসিন ঢেলে আ’গুন দেয় তাপস। পরে সে বাড়ি ছেড়ে পালিয়ে যায়।

পুলিশ জানায়, গুরুতর আ’হত অবস্থায় শিখাকে ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই তার মৃত্যু হয়।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর