,

ভারত মহাসাগরে চীনের ৭ যুদ্ধজাহাজ, উদ্বিগ্ন নয়াদিল্লি প্রকাশিত

news-image

ভারত মহাসাগরে আন্দামান সীমান্তের খুব কাছে এত ঘন ঘন চীনের নৌবাহিনীর আগমনে ব্যাপক চিন্তায় রয়েছে নয়াদিল্লি। ভারতীয় জলসীমা থেকে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে টহল দিচ্ছে সাতটি চীনা যুদ্ধজাহাজ। ভারতীয় নৌবাহিনীর নজরদারি বিমানে সেই যুদ্ধজাহাজগুলোর ছবি ধরা পড়েছে।

যুদ্ধজাহাজের সঙ্গে ল্যান্ডিং প্ল্যাটফর্ম ডক ও উভচর যানও রয়েছে চীনের টহল দলে। মালাক্কা প্রণালী হয়ে ভারত মহাসাগর এলাকার ২২ দেশ নিয়ে তৈরি ইন্ডিয়ান ওশিয়ান রিম অ্যাসোসিয়েশন বা আইওআরএ-র জলসীমায় ঢোকার সময়ই চীনা যুদ্ধজাহাজগুলো শনাক্ত করতে সক্ষম হয় ভারতীয় নৌবাহিনী।

ভারতীয় সংবাদসংস্থা এএনআই জানিয়েছে, এডেন উপসাগরে জলদস্যু দমনের নামে ভারত মহাসাগর অঞ্চলে কৌশলে প্রভাব বিস্তার করতে চাইছে চীন। সম্প্রতি ভারতীয় নৌবাহিনীর হাতে যে তথ্যপ্রমাণ এসেছে তাতে সেই আশঙ্কাই জোরালো হচ্ছে।

নৌবাহিনীর বরাতে ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানায়, ভারত মহাসাগরে ভারতীয় বিশেষ ব্যবসায়িক এলাকা (এক্সক্লুসিভ ইকোনমিক জোন) ও আঞ্চলিক জলসীমার কাছাকাছি চীনা যুদ্ধজাহাজগুলোকে ঘোরাফেরা করতে দেখেছে নৌবাহিনী। ভারতের পি-৮১ অ্যান্টি সাবমেরিন নজরদারি বিমানের মাধ্যমে এর ছবিও হাতে পেয়েছে তারা।

ভারতীয় জলসীমার কাছে এভাবে যুদ্ধজাহাজ টহলের ঘটনা নিয়ে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। তবে চীনের পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

চলতি বছরে প্রতি তিন মাস অন্তর বঙ্গোপসাগর এবং আন্দামান সাগরে নজরদারি চালাতে দেখা গিয়েছে চীনের নৌবাহিনীকে। ফেব্রুয়ারিতেই আন্দামান ও নিকোবর দ্বীপের মাঝ দিয়ে দক্ষিণ চীন সাগরের হাইনান নৌঘাঁটিতে পৌঁছেছিল তিনটি চীনা যুদ্ধজাহাজ।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা