সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আমেরিকার সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুত ইরান!

news-image

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধের জন্য ইরান প্রস্তুত বলে কড়া হুঁশিয়ারি জানিয়েছেন দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর আকাশ প্রতিরক্ষা বিভাগের কমান্ডার আমির আলি হাজিজাদেহ। ইরানের সংবাদ সংস্থা তাসনিম এ খবর জানিয়েছে।

গত শনিবার (১৪ সেপ্টেম্বর) সৌদি আরবে বিশ্বের সর্ব বৃহৎ তেল প্রক্রিয়াজাতকরণ স্থাপনা ও তেল খনিতে ড্রোন হামলা চালায় ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। এতে বিশ্বব্যাপী তেলের বাজারে ভয়ানক নেতিবাচক প্রভাব পড়ে। ওই হামলার জন্য ইরানকে দায়ী করে যুক্তরাষ্ট্র। প্রমাণ হাতে পেলে তারা তেহরানের বিরুদ্ধে যুদ্ধেও প্রস্তুত বলে জানায়। এর প্রতিক্রিয়া হিসেবে ইরানি কমান্ডার ওয়াশিংটনের সঙ্গে ‘যুদ্ধে প্রস্তুত’ বলে জানান।

যুক্তরাষ্ট্রকে উদ্দেশ্য করে হাজিজাদেহ বলেন, সবার জেনে রাখা উচিত যে, আশেপাশে ২ হাজার কিলোমিটারের মধ্যে থাকা সব মার্কিন ঘাঁটি ও বিমানবাহী রণতরী ইরানি ক্ষেপণাস্ত্রের আওতায় পড়ে। আমরা সব সময়ই সর্বাত্মক যুদ্ধের জন্য প্রস্তুত।

একই দিনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় সৌদি হামলার ঘটনায় তেহরানকে জড়ানোর ব্যাপারটিকে অমূলক বলে অভিহিত করে। এ ধরনের অপবাদ ইরানের সঙ্গে যুদ্ধে জড়ানোর ‘অজুহাত’ বলে জানায় তারা।

এ প্রসঙ্গে এক বিবৃতিতে মন্ত্রণালয়ের মুখপাত্র আব্বাস মৌসাভি বলেন, এ ধরনের নিরর্থক ও অন্ধ অভিযোগ অচিন্তনীয়, অমূলক। আগামীতে ইরানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এ ধরনের অভিযোগকে ন্যায্যতা দেওয়ার চেষ্টা করা হচ্ছে।

এর আগে ইয়েমেনের হুথি গোষ্ঠী সৌদি আরবের তেল স্থাপনায় হামলার দায় স্বীকার করলেও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারের এক বার্তায় এ ব্যাপারে সরাসরি ইরানকে দায়ী করেন।

তিনি লেখেন, ইয়েমেন থেকে ওই আক্রমণ চালানো হয়েছে এর কোনো প্রমাণ নেই। বিশ্বের জ্বালানি সরবরাহের ওপর ইরান এই নজিরবিহীন হামলা চালিয়েছে।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে